মা হলেন মডেল ও অভিনেত্রী সারিকা। ৪ মে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে সার্জারির মাধ্যমে কন্যা সন্তান জন্ম দেন তিনি। বর্তমানে মা ও মেয়ে দুজনে সুস্থ আছেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে। হাসপাতালে সারিকাকে বিশ্রামে রাখা হয়েছে।
গত বছরে আগস্টে ব্যবসায়ী মাহিম করিমের সঙ্গে বিয়ে হয় সারিকার। বিয়ের পর স্বামী ও সংসার নিয়ে ব্যস্ত হয়ে পড়েন তিনি। দু’বছর ধরে মিডিয়ায় সারিকার অনুপস্থিতির ছোঁয়া।
নতুন অতিথি আসবে বলে আগেই ঘটা করে জানিয়েছিলেন সারিকা ও মাহিম। নতুন অতিথিকে বরণ করে নিতে আয়োজন করেছিলেন বেবি শাওয়ার অনুষ্ঠান।
সারিকা ২০০৪ সালে মডেলিং শুরু করলেও অভিনয় জগতে পা রাখেন ২০১০ সালে। কিন্তু হঠ্যাৎ করে ২০১৩ সালে মডেল ও অভিনয় থেকে সড়ে আসার ঘোষণা দেন। এরপর ক্যামেরার সামনে আর দাঁড়াননি তিনি।






