বিনোদন

মায়ের স্মৃতিরক্ষায় করোনা জয়ের পর প্রথমবার প্রকাশ্যে অমিতাভ

জনপ্রিয় ব্যক্তিরা বৃক্ষরোপণে অংশগ্রহণ করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

জনপ্রিয় ব্যক্তিরা বৃক্ষরোপণে অংশগ্রহণ করে পরিবেশের জন্য সচেতনতা বাড়াচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

মহামারী করোনাকে হারিয়েছে গোটা বচ্চন পরিবার। করোনামুক্তির পর প্রথমবার প্রকাশ্যে এলেন অমিতাভ বচ্চন। মায়ের স্মৃতির উদ্দেশে নিজের বাড়িতেই লাগালেন একটি কৃষ্ণচূড়া গাছের চারা।

কৃষ্ণচূড়া গাছের সঙ্গে জড়িয়ে রয়েছে অমিতাভের বহু স্মৃতি। সোশ্যাল মিডিয়ায় সেই স্মৃতিচারণাই করলেন বিগ বি।

জানালেন, মুম্বাইতে অমিতাভের প্রথম বাড়ি প্রতীক্ষা। বাবা হরিবংশ রাই বচ্চনের এই বাড়িতে আজ থেকে ৪৪ বছর আগে অভিনেতার মা তেজি বচ্চন একটি কৃষ্ণচূড়া গাছ লাগিয়েছিলেন। কিন্তু চলতি বছর জুলাই মাসে প্রবল বৃষ্টিতে ভেঙে পড়ে সেই গাছ। মায়ের স্মৃতিতে একই জায়গায় একটি কৃষ্ণচূড়ার চারা লাগালেন বিগ বি।

অভিনেতা লেখেন, এই বিশাল কৃষ্ণচূড়া গাছটা একটা চারা হিসেবে পুঁতে ছিলাম আমি, যখন আমাদের প্রথম বাড়ি প্রতীক্ষায় আসি ১৯৭৬ সালে। সম্প্রতি ঝড়ে এটা উপড়ে যায় কিন্তু ১২ আগস্ট আমার মায়ের জন্মদিনে আমি একই জায়গায় তার নামে একটা কৃষ্ণচূড়া গাছের চারা পুঁতলাম। একদম এক জায়গায়!

বিষয়:অমিতাভ অমিতাভ বচ্চন কৃষ্ণচূড়া মা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…