চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মায়ের সঙ্গে দেখা হলো গুলিবিদ্ধ শিশুটির

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:১৯ পূর্বাহ্ণ ০৩, আগস্ট ২০১৫
বাংলাদেশ
A A

মাতৃগর্ভে গুলিবিদ্ধ শিশুটির সঙ্গে প্রথমবারের মতে দেখা করেছেন মা নাজমা বেগম। জন্ম নেওয়ার পর এই প্রথম নিজের সন্তানকে দেখতে পেয়ে কান্নায় ভেঙ্গে পড়েন শিশুটির মা।

শিশুটির বাবা বাবা বাচ্চু ভূঁইয়া চ্যানেল আই অনলাইনকে বলেন, সোমবার সকালে বাচ্চার সঙ্গে তার মায়ের দেখা হয়েছে। প্রথমবারের মতো বাচ্চাকে দেখে কান্নায় ভেঙ্গে পড়েন আমার স্ত্রী। আমি ও আমার স্ত্রী আশাবাদী খুব তাড়াতাড়ি আমাদের বাচ্চা সুস্থ হয়ে উঠবে।

এদিকে দ্বিতীয় দিনের মতো মাতৃদুগ্ধ পান করেছে শিশুটি। এর আগে সময়ের আগে জন্ম নেয়া বুলেট বিদ্ধ, জন্ডিসে আক্রান্ত এবং মাতৃদুগ্ধ বঞ্চিত দুর্বল শিশুটিকে বিকল্প উপায়ে তার মায়ের দুধ পান করানো হয়। অস্ত্রোপচারের পর তাকে ৭২ ঘণ্টারও বেশি সময় ধরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের স্পেশাল কেয়ার অব বেবি ইউনিট বা স্ক্যাবো-তে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

শিশুটির জন্য বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে সর্বোচ্চ প্রচেষ্টা চালানো হচ্ছে বলে জানিয়েছেন শিশুটির চিকিৎসক নবজাতক বিশেষজ্ঞ ডা. আবিদ হোসেন মোল্লা।

মাগুরার দোয়ারপাড়ায় গত ২৩ জুলাই যুবলীগের দুপক্ষের সংঘর্ষে নিজ বাড়িতে গুলিবিদ্ধ হন আট মাসের অন্তসত্বা নাজমা বেগম। সেদিন রাতেই তার জীবন বাঁচাতে অস্ত্রোপচার করে অপরিণত কন্যা সন্তানকে ভূমিষ্ঠ করানো হয়। এর একদিন পর উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নিয়ে আসেন স্বজনরা। প্রথম কয়েকদিন বাবা-মা কাছে না থাকলেও এখন সন্তানের সুস্থতার সংবাদ শুনতে হাসপাতালে অপেক্ষায় আছেন মা নাজমা ও বাবা বাচ্চু ভূঁইয়া। ওই ঘটনার প্রধান আসামীসহ দুজনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মায়ের পেটে গুলিবিদ্ধ শিশু
শেয়ারTweetPin

সর্বশেষ

‘আই হ্যাভ এ প্ল্যান’, আশা দেখালেন হবু ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম

জুলাই ১৮, ২০২৬

সরকারের পাঁচ মাস পূর্তি উপলক্ষে বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলন

জুলাই ১৮, ২০২৬

মধ্যে ৮ জেলায় ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির সতর্কতা

জুলাই ১৮, ২০২৬
Musician Rafiqul Alam and prominent female entrepreneur Kona Reza awarded lifetime achievement awards

সংগীতশিল্পী রফিকুল আলম ও বিশিষ্ট নারী উদ্যোক্তা কনা রেজাকে আজীবন সম্মাননা প্রদান

জুলাই ১৮, ২০২৬
ঢাকা ও নারায়ণগঞ্জের পাঁচটি প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে চলচ্চিত্র ‘মাস্তুল’

ঢাকা ও নারায়ণগঞ্জের পাঁচটি প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে চলচ্চিত্র ‘মাস্তুল’

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT