মায়ের প্রতি ভালোবাসা প্রদর্শনের এক অনন্য নজির স্থাপন করলো মাহেন্দ্র সিং ধোনীর ভারত। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ নিধারর্ণী শেষ ও পঞ্চম ওয়ানডে খেলতে মায়ের নাম লেখা জার্সি পড়ে নামলো তারা। সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য অসীম ত্যাগ স্বীকার করা সব মাকে উৎসর্গ করেই এই অভিনব উদ্যোগ।
রাঁচি শহরের এক দরিদ্র পরিবারে বেড়ে উঠা ধোনির জার্সিতে ছিলো দেভাকি নামটি। এতদূর আসার পেছেনে পরিবার বিশেষ করে মা দেভাকির অবদানকে কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন এই বিশ্বকাপজয়ী অধিনায়ক।
তিনি বলেন, “মায়ের অবদানকে সম্মান জানানোর জন্য এই উদ্যোগ। আমাকে জিজ্ঞেস করলে বলবো, বিষয়টা এমনযে আমি মায়ের সাথে কতটা আবেগীয়ভাবে যুক্ত ছিলাম। এমন নয় যে বাবা সেখানে ছিলো না, তারা ছিলো, কিন্তু মায়ের ভূমিকার প্রতি আমাদের যেভাবে প্রশংসা করা উচিত প্রায়সময়ই আমরা তা করিনা।”
গোটা ভারতবাসীর প্রতি অনুরোধ জানিয়ে ধোনী বলেন, “আমরা প্রায়ই সেনাদের ব্যাপারে কথা বলি এবং ২৬ জানুয়ারি বা ১৫ আগস্টের আগে দেশপ্রেমিক হয়ে উঠি। গুরুত্বপূর্ণ হলো প্রতিদিন ঘুম থেকে উঠে তাদের অবদানের জন্য ধন্যবাদ জানানো। একইভাবে মাকেও তার ভূমিকার জন্য ধন্যবাদ জানানো উচিত।
৫ ম্যাচের ওয়ানডে সিরিজে ২-২ এ সমতায় আছে। ভিশাখাপাটনামে আজকের ম্যাচটির জয়ী দলই হবে সিরিজের চ্যাম্পিয়ন।









