চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চকবাজার ট্র্যাজেডি: মায়ের জন্য পানি আনতে গিয়ে মারা গেল মাহিদ

আরেফিন তানজীবআরেফিন তানজীব
৩:৩৫ অপরাহ্ণ ২৩, ফেব্রুয়ারি ২০১৯
- সেমি লিড, বাংলাদেশ
A A

মায়ের ডাক কি উপেক্ষা করা যায়? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মায়ের ডাকে সাড়া দিয়ে ঝড়ের রাতে সাঁতরে নদী পার হয়েছিলেন, তেমনি মায়ের জন্য মিনারেল ওয়াটার আনতে গিয়ে চুড়িহাট্টার আগুনে পুড়ে অঙ্গার হলো ছেলে ওয়াসি উদ্দিন মাহিদ (২১)।

মো. নাসিরুদ্দিন চকবাজারের একজন ব্যবসায়ী। তিন মেয়ে ও এক ছেলে নিয়ে তার সুখের সংসার। তবে সংসারে প্রথম কষ্ট এসেছিল ২০১১ সালের ১৬ ডিসেম্বর আগে বড় মেয়ে আজরীন (২২) ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যাওয়ার পর। তারপরেও দুই মেয়ে আনহা (২৬), সারজা (১৫) ও একমাত্র ছেলে মাহিদকে নিয়ে কেটে যাচ্ছিল তাদের জীবন।

কিন্তু গত বুধবার রাতে একমাত্র ছেলে ওয়াসি উদ্দিন মাহিদ চুড়িহাট্টার আগুনে পুড়ে মারা যাওয়ার পর বাড়িতে নেমে এসেছে শোকের ছায়া।

একমাত্র ছেলে আগুনে দগ্ধ হয়ে মারা যাওয়ার পর ক্ষণে ক্ষণে মুর্ছা যাচ্ছিল পরিবারের সদস্যরা।

ওয়াসি উদ্দিন মাহিদ নবকুমার ইনস্টিটিউটে এইচএসসিতে লেখাপড়া করত। সম্প্রতি বাবার সঙ্গে ব্যবসায় মনোনিবেশ করেছিল মাহিদ।

চকবাজারের চুড়িহাট্টা, উর্দু রোডসহ রহমতগঞ্জে সুপরিচিত ছিল মাহিদ। বন্ধুদের সঙ্গে আনন্দ আর উচ্ছ্বাসেই মেতে থাকত সে।

Reneta

অশ্রুসজল চোখে মাহিদের সমবয়সী চাচাতো ভাই আলীম উদ্দিন সঙ্গীত চ্যানেল আই অনলাইনকে বলেন, মাহিদ ছিল অত্যন্ত মিশুক ও প্রাণবন্ত। আমি নিজ হাতে আমার ভাইয়ের কবর দিয়েছি। আমি কোনভাবেই মেনে নিতে পারছি না মাহিদ আর নেই।

মাহিদের জন্য এলাকাবাসীর শোক

সঙ্গীত বলেন, ও শুধু আমার ভাই খুব ঘনিষ্ট বন্ধুও ছিল। গত দিন ধরে আমাদের দেখা হয় না। আমাদের সঙ্গে ইজতেমায় যাওয়ার কথা ছিল কিন্তু বাইক চালাতে গিয়ে হাতে ব্যথা পায় তাই ইজতেমায় যেতে পারেনি। ও আমাকে বলেছিল, ‘আমি যেতে পারছি না, আমার জন্য দোয়া করিস ভাই’।

মাহিদের বাবা মো. নাসিরুদ্দিন চ্যানেল আই অনলাইনকে বলেন, আমার ছেলে মাহিদ মায়ের জন্য মিনারেল ওয়াটার কিনতে বাসা থেকে বের হয়, বোধহয় চুড়িহাট্টার মোড় পর্যন্তও আসতে পারেনি, গাড়ি বিস্ফোরণের সময় হয়তো ও মারা যায়, আমরা মাহিদের মরদেহ মোটামুটিভাবে ভাল পেয়েছি। এটাই আমার স্বান্তনা।

মো.নাসিরুদ্দিন

ছেলে হারানোর শোকে কাতর নাসিরুদ্দিন বলেন, অগ্নিকাণ্ডের মিনিট পাঁচেক আগেও আমি চুড়িহাট্টার মোড়ে, আমি পাশে এলাকা রহমতগঞ্জে গেলাম আর বিস্ফোরণের শব্দ পেলাম। আমি বুড়া হয়ে গেছি আমি। মারা গেলেও হতো কিন্তু কেন আমার তরুণ ছেলেকে মরতে হবে। এই বয়সে আমি আর কতো সহ্য করব, ২০১১ সালের ১৬ ডিসেম্বর ব্লাড ক্যান্সারে আমার বড় মেয়েকে হারাই। ও আহসানউল্লাহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিল। বিস্ফোরণে কেন আমার মৃত্যু হলো না।

নাসিরুদ্দিন বলেন, মাহিদের বাইক চালাতে গিয়ে হাত কেটে গিয়েছিল ওর মাকে আমি বলেছিলাম ওকে ভিটামিন সি খাওয়াও, পরে মাহিদের মা মাল্টা কেটে দেয়, মাহিদ আমাকে বলেছিল মাকে বলো দুটো মাল্টাই কেটে দিতে।

এমন অগ্নিকাণ্ডের ঘটনার পর আপনার উপলব্ধি কী, জানতে চাইলে নাসিরুদ্দিন বলেন, শুধু রাসায়নিক কারখানা নয় এর সঙ্গে জুতার সলিউশন, ইলেকট্রনিকসের দোকান, প্লাস্টিকের শত শত কারখানাসহ নানা দাহ্য পদার্থের কারখানা আবাসিক এলাকায় বন্ধ করতে হবে।

বৃহস্পতিবার সকাল নয়’টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে মাহিদের লাশ শণাক্ত করা হয় এবং শুক্রবার লালবাগ শাহী মসজিদে জানাজার পর আজিমপুর কবরস্থানে তাকে দাফন করা হয়।

বুধবার রাতে চকবাজারের নন্দকুমার দত্ত রোডের শেষ মাথায় চুড়িহাট্টা শাহী মসজিদের পাশে ৬৪ নম্বর হোল্ডিংয়ের ওয়াহিদ ম্যানশনে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আবাসিক ভবনটিতে কেমিক্যাল গোডাউন থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬৭ জন পুড়ে মারা যায় ও অগ্নিদগ্ধ হয়ে চিকিৎসাধীন আছে ৪১ জন। ফায়ার সার্ভিসের তিন’শ কর্মীর সমন্বয়ে ১৩টি স্টেশনের ৩৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: চকবাজারচুড়িহাট্টাপুরান ঢাকা-আগুনমাহিদ
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রাণনাশের হুমকি পেয়ে যা বললেন অভিনেতা সোহম

মে ২০, ২০২৬

কানে সিনেমার প্রদর্শনীতে অচেতন দর্শক, বন্ধ হলো শো!

মে ২০, ২০২৬

ফেডারেশন কাপ ফাইনাল: প্রথমার্ধে এগিয়ে মোহামেডান

মে ২০, ২০২৬

‘প্রিন্স’ ও ‘রাক্ষস’ নিয়ে কাল আসছে নতুন ওটিটি

মে ২০, ২০২৬

নিখোঁজের ৬ দিন পর খাল থেকে উদ্ধার গায়িকার মরদেহ

মে ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT