চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মায়ের জন্মদিনে ১০ বছর বয়সী মেয়ের মর্মান্তিক মৃত্যু

আরেফিন তানজীবআরেফিন তানজীব
৭:৫৩ অপরাহ্ণ ৩০, মার্চ ২০১৮
অপরাধ
A A

বৃহস্পতিবার ছিল শিশু আলভিরার মা উম্মে সালমা রহমান রুনির জন্মদিন। সে উপলক্ষে রাতে বাইরে ডিনারের পরিকল্পনা করছিল শিপলু-রুনি দম্পত্তি। কেউ ভাবতেও পারেনি মায়ের জন্মদিনে মৃত্যুর কোলে ঢোলে পড়বে দশ বছরের শিশু আলভিরা। মা রুনি কি কখনো পারবে তার জন্মদিন পালন করতে কিংবা শিপলু যখন ওই লিফট দিয়েই তার ফ্ল্যাটে যাবে নিষ্পাপ শিশু আলভিরার স্মৃতিগুলো কি আঁকড়ে ধরবে না?

লিফটের দরজার চাপায় প্রাণ হারানোর আগেও বাবা শিপলুর হাত ধরে ছিল দশ বছরের শিশু আলভিরা রহমান। পরিবারের অভিযোগ, লিফটের সেন্সর ঠিকমতো কাজ না করায় এ দুর্ঘটনা ঘটে। ভবনটির ক্ষুব্ধ বাসিন্দারা জানিয়েছেন, লিফট ত্রুটিপূর্ণ জেনেও ভবন পরিচালনা পর্ষদ কোনো ব্যবস্থা নেয়নি।

বৃহস্পতিবার রাত আনুমানিক ৯টা ৪০ মিনিটে রাজধানীর শান্তিনগরের চামেলীবাগের ‘গ্রিন পিস’ নামের একটি বহুতল ভবনে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

শিপলু রহমান খান ও উম্মে সালমা রহমান রুনির বড় মেয়ে দশ বছরের আলভিরা রহমান। শিপলু গ্রিন পিস ভবনটির পনের তলায় দশ বছরের বেশি সময় ধরে বসবাস করছিল।

শুক্রবার দুপুরে সরেজমিনে চামেলীবাগের বহুতল ভবনটিতে গেলে কর্তব্যরত নিরাপত্তাকর্মী রঞ্জু মিয়া জানান, সকাল ৯টায় এই ভবনে আলভিরার প্রথম জানাযা শেষে উত্তরা নিয়ে যাওয়া হয়।

ওই ভবনের নিচতলাতেই পরিচালনা পর্ষদের অফিস, কিন্তু সেখানে কাউকে পাওয়া যায়নি। পরে পরিচালনা পর্ষদের ভারপ্রাপ্ত কর্মকর্তা মিঠুন চৌধুরী, পর্ষদের সভাপতি মো. আলমগীর মিয়ার সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করলে তারা ফোন ধরেননি।

আলভিরা
সেন্সর চালু হবার পর লিফটের থেকে বের করা আলভিরাকে
Reneta

তবে ভবনের নিরাপত্তাকর্মীরা জানান, ত্রুটিপূর্ণ লিফট ঠিক করতে কাজ শুরু হয়েছে এবং লিফট কোম্পানিকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

শিশু আলভিরার মৃত্যুতে শিপলুর পরিবার থেকে কোন সাধারণ ডায়েরি বা মামলা করা হয়নি। শিপলুর ঘনিষ্ট এক পারিবারিক বন্ধু চ্যানেল আই অনলাইনকে জানান, আদরের মেয়েকে হারিয়ে শোকে বিহ্বল পরিবারের সবাই। তারা কেউই মামলায় জড়াতে ইচ্ছুক না।

এক নিমিষেই সব শেষ
মতিঝিল বিভাগের পুলিশের উপ-কমিশনার মো. আনোয়ার হোসেন বলেন, শিপলু তার স্ত্রী মেয়ে আলভিরাকে নিয়ে ১৫ তলা থেকে নিচে যাচ্ছিলেন, লিফট আসলেও সেটার কল ছিল উপরে। কিন্তু আলভিরা কিছু না বুঝে লিফটে ঢুকে পড়ে, তখনও আলভিরা বাবার হাত ধরা ছিল। আর লিফটের দরজাটি তখন বন্ধ হয়ে যাচ্ছিল। ওই সময় সেন্সর কাজ করছিল না এবং উপরে কল ছিল বলে আলভিরাকে নিয়ে লিফট একটু উপরে উঠে যায়, ১৫ ও ১৬ তলার মাঝে সেন্সর কাজ করে ততক্ষণে আলভিরার মাথায় ব্যাপক চাপ লাগে ও রক্তাক্ত হয়। পরে দ্রুত আলভিরাকে নিয়ে স্কয়ার হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

বাবা মায়ের সঙ্গে আলভিরার ছবিটি এখন শুধুই স্মৃতি
বাবা মায়ের সঙ্গে আলভিরার ছবিটি এখন শুধুই স্মৃতি

অকেজো সেন্সরেই প্রাণ হারায় আলভিরা
ত্রুটিপূর্ণ লিফটের অকেজো সেন্সরেই প্রাণ হারায় নিষ্পাপ শিশু আলভিরা। ভবনটির ক্ষুব্ধ বাসিন্দারা চ্যানেল আই অনলাইনকে জানান, লিফটের সমস্যা একদিনের নয়, অনেক দিনের। তাদের অভিযোগ, সব কিছু জেনেও ভবন পরিচালনা পর্ষদ কোনো ব্যবস্থা নেয়নি। প্রায় হাজারের বেশি মানুষের বসবাস এই ভবনে, সবার ঘরেই শিশু রয়েছে। আমরা এখন আতঙ্কিত। যে কারো পরিবারে এ দুর্ঘটনা ঘটতে পারে।

অসীম নিস্তব্ধ দেশে চিররাত্রি পেয়েছে আলভিরা

অসীম নিস্তব্ধ দেশে চিররাত্রি পেয়েছে আলভিরা। এটাই অনন্ত সান্ত্বনা। পারিবারিক সূত্রে জানা যায়, আলভিরার প্রথম জানাজা শুক্রবার সকালে গ্রিন পিস ভবনের নিচে অনুষ্ঠিত হয়। পরে বাদজুমা উত্তরার ১৩নং সেক্টরের লেক মসজিদে দ্বিতীয় নামাজে জানাজা শেষে ১২ নং সেক্টরের কবরস্থানে দাফন করা হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মর্মান্তিক মৃত্যু
শেয়ারTweetPin1

সর্বশেষ

বেসরকারি টেলিভিশনের সংবাদ বিভাগের প্রধানদের সাথে ডিআরইউ’র মতবিনিময় সভা

জুলাই ১২, ২০২৬

চিকিৎসা সেবার মূল ভিত্তি হচ্ছে মানবিকতা : জুবাইদা রহমান

জুলাই ১২, ২০২৬

চ্যানেল আইয়ের বিশেষ আয়োজন ‘মনি বিস্কুট চ্যানেল আই বিশ্বকাপ’

জুলাই ১২, ২০২৬

মুক্তিযুদ্ধ কোনো রাজনৈতিক দলের যুদ্ধ ছিলো না মেজর হাফিজ উদ্দিন আহমদ

জুলাই ১২, ২০২৬

সুইজারল্যান্ডের বিপক্ষে কখনও হারেনি আর্জেন্টিনা, দুই ইতিহাস গড়ার পথে সুইসরা

জুলাই ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT