চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৬০ বছরের ইতিহাস পাল্টে ৯২ বছরের মাহাথিরের জয়

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:০৪ পূর্বাহ্ণ ১০, মে ২০১৮
আন্তর্জাতিক
A A
মালয়েশিয়া-মাহাথির মোহাম্মদ-শপথ গ্রহণ

মালয়েশিয়ার সাধারণ নির্বাচনে মাহাথির মোহাম্মদের নেতৃত্বাধীন জোট জয়লাভ করেছে। ২শ ২২টি আসনের মধ্যে অন্তত ১শ ১৫টি আসনে তাদের প্রার্থীরা জয়ী হয়েছে বলে জানা গেছে।

সরকার গঠনের জন্য ১শ ১২টি আসনে জয়ের প্রয়োজন ছিল বিরোধীদের। এখন পর্যন্ত ক্ষমতাসীন জোটের ঝুলিতে গেছে ৭৯টি আসন।

মালেয়শিয়ার নির্বাচন কমিশন থেকে বলা হচ্ছে, আমরা আশা করছি বৃহস্পতিবার প্রধানমন্ত্রী হিসেবে শপথ  গ্রহণ করছেন মাহাথির। আর এর মধ্যে দিয়ে তিনিই বিশ্বের সবচেয়ে বয়স্ক নেতা নির্বাচিত হবেন।

ঐতিহাসিক এ জয়ের পর দেশটি বৃহস্পতিবার এবং শুক্রবার সরকারী ছুটির দিন ঘোষণা করা হয়েছে।

মালেয়শিয়ার নির্বাচন কমিশন থেকে বলা হয়েছে, বৃহস্পতিবার প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করবেন মাহাথির।

গুরু শিষ্যের লড়াইয়ে শেষ পর্যন্ত গুরুর কাছে হেরে পেন্ডুলামের মতো দুলতে শুরু করলো সদ্যই সাবেক হওয়া মালয়েশিয় প্রধানমন্ত্রীর রাজনৈতিক ভাগ্য। আর ২০০৩ সালের পর আবারো কপাল খুলেছে ৯২ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের।

Reneta

মালয়েশিয়ার ঐতিহাসিক এই নির্বাচনের মাধ্যমে প্রায় ৬০ বছর ধরে দেশটির ক্ষমতায় থাকা বারিসান ন্যাসিওনাল জোটের পরাজয় ঘটে। আর এ জয়ের মধ্য দিয়ে প্রথবারের মতো সরকার গঠন করতে যাচ্ছে বিরোধী দলীয় জোট পাকাতান হারাপান।

১৯৮১ থেকে ২০০৩ সাল পর্যন্ত টানা ২২ বছর ক্ষমতায় থাকলেও এবার বিরোধী দল থেকে নির্বাচন করেছেন মাহাথির মোহাম্মদ। স্বেচ্ছা অবসর ভেঙে সাবেক সহকর্মী নাজিব রাজাকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠায় তার বিরুদ্ধে মাঠে নেমেছিলেন তিনি। ক্ষমতাসীন নিজ দল বারিসান ন্যাসিওনাল ছেড়ে যোগ দেন পাকাতান হারাপান জোটে।

এ জয়ের মাধ্যমে আবারো ক্ষমতায় আসীন হলেন আধুনিক মালয়েশিয়ার প্রতিষ্ঠাতা খ্যাত মাহাথির মোহাম্মদ। তবে এবার আর দুই বছরের বেশি ক্ষমতায় থাকতে পারবেন না তিনি। কেননা বিরোধী দলের নেতৃত্ব নেওয়ার চুক্তির সময় নির্বাচনে জয়লাভ করলে আনোয়ার ইব্রাহিমকে মুক্ত করার এবং দুই বছরের মধ্যে তার হাতে ক্ষমতা হস্তান্তর করতে সম্মত হয়েছিলেন তিনি।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: মাহাথিরের ঐতিহাসিক জয়লিড নিউজ
শেয়ারTweetPin2

সর্বশেষ

যাদের নিয়ে ইংল্যান্ড ও ওয়েলস বিশ্বকাপে যাচ্ছে বাংলাদেশ

মে ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

বিনামূল্যে বিদ্যুৎ, নারীর নিরাপত্তায় বিশেষ বাহিনী গঠনের ঘোষণা মুখ্যমন্ত্রী বিজয়ের

মে ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

পাকিস্তানে বোমা হামলায় ১২ পুলিশ নিহত

মে ১০, ২০২৬

চার ব্যাটারকে ফিরিয়ে তৃতীয় দিনের প্রথম সেশন বাংলাদেশের

মে ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন থালাপতি বিজয়

মে ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT