চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাহমুদউল্লাহ তিনে খেলুক, একাদশে ফিরুক মোসাদ্দেক

সাজ্জাদ খান সাজ্জাদ খান
১২:২৩ অপরাহ্ণ ০৯, জুন ২০১৭
স্পোর্টস
A A
মাহমুদউল্লাহ রিয়াদ

মাহমুদউল্লাহ রিয়াদ

রানেই আছেন। ইনিংস গড়ে লম্বা সময় ব্যাটও করতে পারেন। চ্যাম্পিয়ন্স ট্রফির দুই ম্যাচে সেই মাহমুদউল্লাহ খেলেছেন সাতে। আর তিনে ইমরুল কায়েস দুই ম্যাচেই ব্যর্থ হয়েছেন। নিউজিল্যান্ড ম্যাচের আগে ব্যাটিংঅর্ডার নিয়ে তাই নতুন করে ভাবতে বলছেন মোহাম্মদ আশরাফুল। তিনে মাহমুদউল্লাহকেই সেরা পছন্দ মনে করছেন তিনি। সেইসঙ্গে মোসাদ্দেককেও একাদশে দেখতে চান।

ইনিংস মেরামতে খুব গুরুত্বপূর্ণ তিন নম্বর জায়গাটা। এই পজিশনে নামা ব্যাটসম্যানকে ঘিরেই ইনিংসের অনেকটা আবর্তিত হয়। ২০১৫ বিশ্বকাপে মাহমুদউল্লাহ রিয়াদ পর পর দুই ম্যাচে সেঞ্চুরি করেছিলেন চারে নেমে। সময় নিয়ে ব্যাট করতে পারার সুযোগ কাজে লাগিয়েছিলেন দারুণভাবে। পরে কিছুদিন তিন নম্বরেও ব্যাট করেছেন। মুশফিকুর রহিম চারে দারুণ ফর্মে থাকায় তার অর্ডার আগ-পিছ করার কারণ নেই। তিনে যখখন কেউ নিজেকে মেলে ধরতে পারছেন না, তাই মাহমুদউল্লাহকেই আবারো তিনে দেখতে চান আশরাফুল।

‘মাহমুদউল্লাহ কেন তিনে ব্যাট করছে না। টপঅর্ডারেই সে শক্তিশালী। বিশ্বকাপে আমরা তার ব্যাটে দুর্দান্ত দুটি সেঞ্চুরি দেখেছিলাম পজিশন এগিয়ে আনাতেই। নিউজিল্যান্ডের বিপক্ষে শুক্রবারের ম্যাচে তাকে তিনে নামানো উচিত।’

তিনে নেমে ধীরে শুরু করলেও পরে তা পুষিয়ে নেওয়ার সুযোগ থাকে, সময় থাকে। দলীয় বিবেচনায় অন্যতম গুরুত্বপূর্ণ জায়গা। কিন্তু এই জায়গাটা নিয়ে নানা পরীক্ষা-নিরীক্ষা চালিয়েও যুতসই কাউকে খুঁজে পাচ্ছে না টাইগার ম্যানেজমেন্ট।

আশরাফুলের ভাবনায় আছেন মোসাদ্দেক হোসেন সৈকতও। এই অলরাউন্ডারকে একাদশে চান তিনি, তবে মিরাজকে নিয়ে উল্টো চিন্তা, ‘মোসাদ্দেক খেললে অফস্পিন অপশনটা পেয়ে যাবো আমরা। আর তার ব্যাটিং তো আছেই। মিরাজকে বিশ্রাম দেয়া যেতে পারে। মাহমুদউল্লাহ তিনে চলে আসলে সহজ হয়ে যায়। নতুন করে একটু সাজালে বেস্ট টিম হবে। সাব্বির তখন ছয়ে আসবে।’

বিকেলে কার্ডিফে নামার আগে বোলিংয়ে গুরুত্ব বাড়ানোর কথাও বললেন আশরাফুল। মাশরাফিদের চার পেসার নিয়ে শেষ ম্যাচের লড়াইয়ে নামার তাগিদ দিলেন, ‘আমাদের একটা বাড়তি পেস বোলার খেলানো উচিত। ম্যাচ জেতাবে বোলাররা; মাশরাফির বোলিং অপশন লাগবে। ব্যাটসম্যানরা রান করবে। তারা যে রানই করুক তা ডিফেন্ড করতে হবে। কম রানে আটকাতে হবে। বোলিং অপশন বেশি রাখতে হবে। এই কারণে চার পেস বোলার নিয়ে নামা উচিত।’

Reneta

মুখোমুখি দেখায় শেষ ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে জয় আছে বাংলাদেশের। সেটি ছিল আয়ারল্যান্ডের মাটিতে। ওই জয় মাশরাফিদের আত্মবিশ্বাস যোগাবে বলে মনে করছেন আশরাফুল, ‘শেষ ম্যাচটা আমরা নিউজিল্যান্ডকে হারিয়েছিলাম। সেটা আত্মবিশ্বাস দেবে বাংলাদেশ দলকে। খেলা কার্ডিফে, ওখানে ২০০৫ সালে অস্ট্রেলিয়াকে হারিয়েছি। সেই কথাও হয়তো মনে রাখবেন ক্রিকেটাররা। প্রেরণা পাবার অনেককিছুই আছে। সেরাটা খেলতে পারলে ওদের হারানো খুব কঠিন হবে না।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
শেয়ারTweetPin

সর্বশেষ

ঢাবির সঙ্গে চ্যানেল আইয়ের সহযোগিতা চুক্তি

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ ট্রফি আসলেই পলিথিনের ব্যাগে নিয়েছিলেন কুকুরেয়া?

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

৩১ দফা ও জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে: মির্জা ফখরুল

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

ব্র্যাক ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজে যুক্ত হলেন নতুন তিন সদস্য

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

সিঙ্গাপুরের মুসলিমবিষয়ক মন্ত্রী ফয়সাল ইব্রাহিমের পদত্যাগ

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT