চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/h-ky_b3Cahg?si=O8Bjm81N2TnW8r_E
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাহমুদউল্লাহর ঝড়ে ঢাকার বড় সংগ্রহ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৩৭ অপরাহ্ণ ০১, ফেব্রুয়ারি ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের ঝড়ো ফিফটিতে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে বড় সংগ্রহ পেয়েছে মিনিস্টার গ্রুপ ঢাকা। ইমরুল কায়েসের দলকে দিয়েছে ১৮২ রানের লক্ষ্য।

মঙ্গলবার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে টসে হেরে ব্যাটিংয়ে নামা ঢাকা ৬ উইকেটে ১৮১ রান তুলেছে। শেষ ৪ ওভারে তারা তুলেছে ৫১ রান।

দ্বিতীয় ওভারে ওপেনার মোহাম্মদ শেহজাদের উইকেট হারায় ঢাকা। ৬ রানে মোস্তাফিজের বলে এলবিডব্লিউ হন তিনি।

ইমরান উজ জামানের সঙ্গে ৪৮ রানের জুটি গড়েন আগের ম্যাচের সেঞ্চুরিয়ান তামিম ইকবাল। ১৫ রানে জানাতের বলে ইমরান বোল্ড হলে জুটি ভাঙে।

আগের ম্যাচের মতো আগ্রাসী না হলেও সাবলীল ব্যাটিং করছিলেন তামিম। ৩৫ বলে ২ চার ও ৩ ছক্কায় ৪৫ রানে ফিরেছেন। স্পিনার তানভীরের বলে সামনে এগিয়ে এসে ঠিকঠাক নিতে পারেননি শট। মিড উইকেটে জানাতের হাতে ধরা পড়েন। ভাঙে অধিনায়ক মাহমুদউল্লাহর সঙ্গে ৩০ রানের জুটি।

শুভাগত হোম ৯ রান করে আউট হন। পুল শট ঠিকঠাক হাঁকাতে ব্যর্থ হন তিনি। শর্ট ফাইন লেগে জানাতের তালুবন্দি হন। আন্দ্রে রাসেল ঝড় শুরুর পরপরই থেমে যায়। ৭ বলে এক চার ও এক ছক্কায় ১১ রানে তানভীরের বলে হন বোল্ড।

Reneta

শেষদিকে হাত খুলে মারতে থাকেন রিয়াদ। ৯ বলে ১০ রানে নাঈম শেখ রান আউট হলেও তাকে নিয়ে দ্রুত ৩০ রানের জুটি গড়েন। ৪১ বলে ৩ চার ও ৪ ছক্কায় ৭০ রানে অপরাজিত থাকেন অধিনায়ক। মাশরাফী অপরাজিত থাকেন ২ রানে।

কুমিল্লার স্পিনার তানভীর ইসলাম ৩৬ রানে নেন ২ উইকেট। একটি করে উইকেট নেন মোস্তাফিজ, শহিদুল ও জানাত।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: কুমিল্লাঢাকাবঙ্গবন্ধু বিপিএল-২০২২মাহমুদউল্লাহরিয়াদলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

সত্যজিৎ রায়, বাংলা সিনেমার বিশ্বদূত

এপ্রিল ২৩, ২০২৬

শুক্রবারের মধ্যেই ইরানের সঙ্গে শান্তি আলোচনা হতে পারে: ডোনাল্ড ট্রাম্প

এপ্রিল ২২, ২০২৬

কক্সবাজারে অপহৃত সেই ইউপি সদস্য মুক্ত

এপ্রিল ২২, ২০২৬

তিন মাসের মাথায় কোচ বরখাস্ত করল চেলসি

এপ্রিল ২২, ২০২৬

গাড়ি থামিয়ে অস্ত্রের মুখে ইউপি সদস্য অপহরণ

এপ্রিল ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT