চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাহমুদউল্লাহর সেঞ্চুরি ছাপিয়ে নায়ক ইমতিয়াজ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৫৮ অপরাহ্ন ২০, অক্টোবর ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

প্রথম ইনিংসে ৬৩, দ্বিতীয় ইনিংসে ১১১। মাহমুদউল্লাহ রিয়াদের ডাবল লড়াই ঢাকা মেট্রোকে শেষদিন পর্যন্ত ম্যাচে রাখলেও পরাজয় এড়ানোর জন্য যথেষ্ট হয়নি। ইমতিয়াজ হোসেনের অপরাজিত ১১০ রান মেট্রোর বিপক্ষে সিলেটকে এনে দিয়েছে ৮ উইকেটের দারুণ এক জয়।

বগুড়ায় জাতীয় লিগের দ্বিতীয় রাউন্ডে টায়ার-২ এর ম্যাচটিতে প্রথম ইনিংসে ২৪৬ তুলেছিল ঢাকা মেট্রো। সিলেট বিভাগ প্রথম ইনিংসে ৩১৯ তুলে ৭৩ রানে লিড নেয়।

দ্বিতীয় ইনিংসে নেমে বিপর্যয়ে পড়ে মেট্রো। মাহমুদউল্লাহ ত্রাতার ভূমিকায় লড়াই জমিয়ে দেন। ৬ উইকেটে ২২৫ তুলে তৃতীয় দিন শেষ করে দলটি। ৪ উইকেট হাতে রেখে বরিশালের চেয়ে ১৫২ রানে এগিয়ে থেকে।

লিড আরও বড় করার আশা দিচ্ছিলেন মাহমুদউল্লাহ, ছিলেন ৯৫ রানে অপরাজিত। রোববার দ্রুতই তুলে নেন শতক। কিন্তু ৬ চার ও এক ছয়ে ২৪৩ বলে তিনি ১১১ করে ফেরার পর বেশিদূর এগোয়নি মেট্রোর ইনিংস।

তাতে ২৭৩ রানে অলআউট হয়ে যায় মেট্রো। সিলেটের লক্ষ্য দাঁড়ায় ২০০ রানের। যা ২ উইকেট হারিয়ে ৫২.২ ওভারে তুলে নেয় সিলেট বিভাগ। অপরাজিত সেঞ্চুরি হাঁকিয়ে ইমতিয়াজ হোসেন তান্না নায়ক বনে যান, জাকির হাসান করেন ফিফটি।

ইমতিয়াজ ও জাকির ১৬২ রান যোগ করেছেন জুটিতে। শেষপর্যন্ত ১১ চার ও এক ছক্কার ইনিংস সাজিয়ে ১৭৮ বলে ১১০ রানে অপরাজিত থাকেন ইমতিয়াজ। জাকির হাসান দলকে জয়ের দোরগোড়ায় রেখে ফিরে যান ৭২ করে।

Reneta

ফতুল্লায় টায়ার-২ এর অন্য ম্যাচে, ড্র করেছে চট্টগ্রাম ও বরিশাল বিভাগ। চট্টগ্রাম প্রথম ইনিংসে ৩৫৬ রান তুলেছিল। বরিশাল বিভাগকে পরে ২১৬ রানে অলআউট করে ১৪০ রানের বড় লিড নেয় তারা।

শেষদিনে চট্টগ্রাম বিভাগ ৬ উইকেটে ১৯৫ করে ইনিংস ছাড়ে। বন্দরনগরীর দলটি বরিশালকে দেয় ৩৩৫ রানের লক্ষ্য। কিন্তু প্রতিপক্ষকে অলআউট করার পর্যাপ্ত সময় পায়নি তারা।

শাহরিয়ার নাফিস ৪২, মোহাম্মদ আশরাফুল ৬০, মোসাদ্দেক হোসেনের ৩৫ রানে ম্যাচ বাঁচিয়ে ফেলে বরিশাল। তারা ৭ উইকেটে ১৭৪ তোলার পর ম্যাচে ড্র মানতে হয় চট্টগ্রামকে।

প্রথম ইনিংসে ৪ উইকেট নেয়া নাঈম হাসানের দ্বিতীয় ইনিংসেও শিকার সমান উইকেট। নোমান চৌধুরী ২টি ও মাসুদ খান একটি করে উইকেট নিলেও তা চট্টগ্রামের জয়ের জন্য যথেষ্ট ছিল না।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইমতিয়াজএনসিএল-২০১৯জাতীয় ক্রিকেট লিগমাহমুদউল্লাহলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

মিশারীর ৬ উইকেট, স্কুল ক্রিকেটে গনি মডেল হাই স্কুলের দাপুটে জয়

এপ্রিল ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা

এপ্রিল ১৮, ২০২৬

হরমুজ প্রণালীতে গুলি! কাছাকাছি মার্কিন রণতরী

এপ্রিল ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালি নিয়ে ‘ব্ল্যাকমেইল’ না করতে ইরানকে হুঁশিয়ারি ট্রাম্পের

এপ্রিল ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বাড়ল জ্বালানি তেলের দাম, ১৯ এপ্রিল থেকে কার্যকর

এপ্রিল ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT