চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাহমুদউল্লাহর ফিফটিতে অজিদের ১২৮ রানের চ্যালেঞ্জ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৩০ অপরাহ্ণ ০৬, আগস্ট ২০২১
ক্রিকেট, স্পোর্টস
A A

ইনিংসের শেষ তিন বলে হ্যাটট্রিক উপহার পেলেন অভিষিক্ত নাথান এলিস। অজি পেসারের আলো ঝলমলে পদার্পণের দিনে মাহমুদউল্লাহর ফিফটিতে অস্ট্রেলিয়াকে ১২৮ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ।

মিরপুরে তৃতীয় টি-টুয়েন্টিতে টস জিতে ব্যাট করতে নামা বাংলাদেশ নির্ধারিত ওভারে ৯ উইকেটে ১২৭ রান তুলেছে।

শুরুতে ৩ রানে দুই ওপেনারকে হারানোর পর সাকিব আল হাসানের ব্যাট দিয়েছিল প্রতিরোধের আভাস। ইনিংসটা লম্বা করতে পারেননি টাইগার অলরাউন্ডার। দলীয় পঞ্চাশের আগেই অ্যাডাম জাম্পাকে উইকেট দিয়ে ফিরেছেন সাজঘরে।

Banglabid

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে বেশ ধারাবাহিক সাকিব তৃতীয় টি-টুয়েন্টিতে করেছেন ২৬ রান। ১৭ বলের ইনিংসে চারের মার চারটি। টাইগার অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের সঙ্গে তার তৃতীয় উইকেটে জুটি হয়েছে ৪৪ রানের।

বাংলাদেশের সংগ্রহ ১২ ওভারে ৪ উইকেটে ৭৬ রান ছিল এক সময়। সেখান থেকে মাহমুদউল্লাহ রিয়াদ ইনিংস টেনে নেন। অধিনায়ক ৪ চারে ৫৩ বলে ৫২ করে যান।

আফিফ হোসেন ফিরে যান ১৩ বলে ১৯ রানে। নুরুল হাসান সোহান ৫ বলে আউট হন ১১ করে। দুজনেই দ্রুত এক রান নিতে যেয়ে রানআউটে কাটা পড়েছেন।

Reneta

মিরপুরে তৃতীয় ম্যাচে টস জিতে ব্যাট করতে নামা বাংলাদেশের শুরুটা হয় খুবই বাজে। ১ রান করে হ্যাজেলউডের বলে উইকেটরক্ষক ম্যাথু ওয়েডের গ্লাভসে ক্যাচ দিয়ে ফেরেন নাঈম (১)।

শুরু থেকেই নড়বড়ে থাকা সৌম্য সরকার জাম্পার বলে এলবিডব্লিউ হন। ১১ বল খেলে মাত্র ২ রান করেন বাঁহাতি ওপেনার। তাতে ধীরে ঘোরে রানের চাকা। পাওয়ার প্লে’র ৬ ওভারে মাত্র ২৮ রান তুলতে পারে স্বাগতিকরা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওয়েডমাহমুদউল্লাহলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

বরিশালে পানিতে ডুবে নারীর মৃত্যু

আগস্ট ১৭, ২০২৬
ছবি: বিবিসি

রেকর্ড ৪ কোটি ডলারে বৈদ্যুতিক গাড়ি বিক্রি, কী সুবিধা আর ক্রেতা কে

আগস্ট ১৭, ২০২৬

মার্কিন সেনা হত্যা বা ধরলে ৩০ হাজার ডলার পুরস্কার!

আগস্ট ১৭, ২০২৬

পশ্চিমবঙ্গে হোটেলে ঘুমের মধ্যে আগুন, প্রাণ গেল ৬ জনের

আগস্ট ১৭, ২০২৬

২০২৭ সালের রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ প্রকাশ

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT