চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাহবুব: দেহরক্ষীর অনন্য দৃষ্টান্ত

ম. শাফিউল আল ইমরান ম. শাফিউল আল ইমরান
৭:২৫ পূর্বাহ্ণ ২০, আগস্ট ২০১৫
বাংলাদেশ
A A

দেহরক্ষী হয়ে সর্বোচ্চ ত্যাগ স্বীকারের অনন্য দৃষ্টান্ত গড়েছেন মাহবুব রশিদ মাসুদ (মাহবুব)। ২০০৪ সালের ২১ আগষ্ট শেখ হাসিনার জনসভায় গ্রেনেড হামলার সময় নিজের জীবন উৎসর্গ করে দৃষ্টান্ত স্থাপন করে গেছেন তিনি।

কুষ্টিয়ার খোকসা উপজেলার ফুলবাড়িয়া গ্রামে জন্ম নেওয়া মাহবুবের দারিদ্র্যের সঙ্গেই ছিলো বসবাস। তবে ছোটবেলা থেকেই সৎ আর পরোপকারী মাহবুব সবার প্রিয় ছিলেন।

পরে শেখ হাসিনার ৪০ জন বিশ্বস্ত নিরাপত্তারক্ষীদলের একজন হতে পেরেছিলেন মাহবুব। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত দায়িত্ব পালন করে গেছেন একনিষ্ঠভাবে। অকাতরে প্রাণ বিলিয়ে দিয়েছেন মানববর্ম হয়ে।

মাহবুব ছাড়াও সেদিন নিহত হন আইভি রহমানসহ আওয়ামী লীগের ২৩ জন নেতা-কর্মী। কেন্দ্রীয় নেতারা মানববর্ম হয়ে রক্ষা করেন শেখ হাসিনার জীবন।

তিন ভাই এবং পাঁচ বোনের মধ্যে মাহবুব ছিলেন দ্বিতীয়। বাবা মো. হারুন অর রশিদ এখন বয়সের ভারে ন্যুজ।

Reneta

তার ছোট ভাই মামুন অর রশিদ চ্যানেল আই অনলাইনকে বলেন, বড়ই সাদাসিধে ছিলেন তার এ ভাইটি। তার না থাকা পুরো পরিবারকে কষ্ট দিলেও তিনি যে নেত্রীর জীবন বাঁচাতে পেরেছেন সেজন্য তাদের কোনো কষ্ট নেই।

তবে তার একটাই কষ্ট যে স্থানীয় নেতারা কেউ তাদের খোঁজ নেন না। একজন এমপি মাহবুবের ছেলের জন্য একটা চাকরির ব্যবস্থা করবেন বললেও সেটা করেন নি।

মাহবুবের স্ত্রী ছেলে-মেয়েদের নিয়ে ঢাকার মোহাম্মদপুরে বাসা ভাড়া নিয়ে থাকেন বলে জানালেন মামুন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ২১ আগস্ট২১ আগস্টের গ্রেনেড হামলা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

প্রথম দিনেই শক্ত অবস্থানে ভারত

পরবর্তী

দুই সাংবাদিক মারধরের ঘটনায় উপ-সচিব ‘ক্লোজড’

পরবর্তী

দুই সাংবাদিক মারধরের ঘটনায় উপ-সচিব 'ক্লোজড'

দুই সাংবাদিক মারধরের ঘটনায় উপ-সচিব 'ক্লোজড'

সর্বশেষ

স্পেনের হাতেই বিশ্বকাপ দেখতে চান স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ

জুলাই ১৯, ২০২৬

স্পেন বনাম আর্জেন্টিনা: ফাইনালের আগে পরিসংখ্যান কী বলে?

জুলাই ১৯, ২০২৬

ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় মেতেছেন বাংলাদেশের তারকারা

জুলাই ১৯, ২০২৬

ঠাকুরগাঁওয়ে ভ্রাম্যমাণ সৌর সেচযন্ত্র দেখাচ্ছে নতুন সম্ভাবনা

জুলাই ১৯, ২০২৬
ছবি: কথাসাহিত্যিক, নাট্যকার ও চলচ্চিত্র নির্মাতা হুমায়ূন আহমেদ (সংগৃহীত)।

কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ১৪তম মৃত্যুবার্ষিকী

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT