চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাহফুজুর রহমান ও মোজাম্মেল বাবুর বিরুদ্ধে মানহানির মামলা করেছেন ফরিদুর রেজা সাগর

মাজহারুল হক মান্না মাজহারুল হক মান্না
১২:৪৩ অপরাহ্ণ ৩০, নভেম্বর ২০১৬
বাংলাদেশ
A A

অসৌজন্যমূলক বক্তব্যের কারণে এটিএন বাংলার চেয়ারম্যান মাহফুজুর রহমান এবং ৭১ টিভি’র সিইও মোজাম্মেল বাবুর নামে ১শ’ কোটি টাকার মানহানি মামলা দায়ের করেছেন চ্যানেল আই এর ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর।

২৯ নভেম্বর ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ আদালতে মামলাটি দায়ের করা হয়। মামলার আবেদনে বলা হয়েছে, ১৩ নভেম্বর ‘মিডিয়া ইউনিটি’র এক সভায় ফরিদুর রেজা সাগরকে উদ্দেশ্য করে অসৌজন্যমূলক বক্তব্য দেন মাহফুজুর রহমান। সভায় মোজাম্মেল বাবুও একই ধরনের বক্তব্য দেন।

মামলার বাদীপক্ষে আইনজীবী হিসেবে আছেন ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ ও তার সহযোগী ব্যারিস্টার মুস্তাফিজুর রহমান খান।

Banglabid

এ প্রসঙ্গে ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ বলেন, চ্যানেল আইয়ের স্বত্বাধিকারী ফরিদুর রেজা সাগর তার দুজন কলিগের বিরুদ্ধে ১০০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে মামলা করেছে ফার্স্ট ডিস্ট্রিক জর্জ আদালতে। যে দু’জন বিবাদীর বিরুদ্ধে ১০০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়েছে তারাও দুটো টেলিভিশনের মালিক।

মানহানির মামলা যৌক্তিক বলে মনে করে এই আইনজীবী বলেন, ওনাদের একটি সংগঠনের সভায় ওনারা ফরিদুর রেজা সাগর সম্পর্কে দুটো মন্তব্য করেছেন। যে দুটো মন্তব্যই অত্যন্ত মানহানিকর ছিলো। এতে করে ফরিদুর রেজা সাহেব মানসিকভাবে আহত হয়েছেন। যে ব্যক্তি দেশের সর্বোচ্চ একুশে পদক পেয়েছেন তার বিরুদ্ধে এ ধরণের মন্তব্য করলে তার পক্ষে তো মামলা করাই স্বাভাবক।

বিবাদী দুজন-এটিএন বাংলার চেয়ারম্যান মাহফুজুর রহমান এবং ৭১ টিভি’র সিইও মোজাম্মেল বাবুকে এরই মধ্যে জবাব দেওয়ার জন্য নোটিশ দেওয়া হয়েছে। মামলার পরবর্তী তারিখ আগামী বছরের ৮ ফেব্রুয়ারি।card-channel-i0001

Reneta

রিপোর্টটি দেখতে নিচে ক্লিক করুন:

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চ্যানেল আই
শেয়ারTweetPin

সর্বশেষ

আজ জানা যাবে কে হচ্ছেন দেশের ২৩তম রাষ্ট্রপতি

আগস্ট ১৩, ২০২৬

গাজীপুরে ‘প্রকৃতি ও জীবন ক্লাব’ এর বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ

আগস্ট ১৩, ২০২৬

হাতি রক্ষায় সম্মিলিত উদ্যোগের আহ্বান

আগস্ট ১৩, ২০২৬

জাইমা রহমানের দেশের সড়ক ব্যবস্থা নিয়ে ভাবনা

আগস্ট ১৩, ২০২৬

আবারও ৩৭ বিলিয়ন ডলারের ঘরে বৈদেশিক মুদ্রার রিজার্ভ

আগস্ট ১৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT