জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১২ সালের মাস্টার্স শেষ পর্ব পরীক্ষা আগামী ২৪/০৮/১৫ তারিখ (সোমবার) সারাদেশে ৮৯ টি কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হবে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতরের ভারপ্রাপ্ত পরিচালক মো: ফয়জুল করিমের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দেশের ১১৭ টি কলেজের ১,২৭,৮৩১ জন পরীক্ষার্থী ৩১ টি বিষয়ে এ পরীক্ষায় অংশ গ্রহণ করবে। পরীক্ষা শুরু হবে প্রতিদিন দুপুর ০২:০০ টায়।
পরীক্ষা গ্রহণের সকল প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে বলে জানানো হয়েছে।







