চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাস্টারক্লাস মেসিতে ডাবল জিতল বার্সেলোনা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৩৭ পূর্বাহ্ণ ২৩, মে ২০১৬
স্পোর্টস
A A

লিওনেল মেসির মাস্টারক্লাস পারফর্মেন্সে টানা দ্বিতীয়বারের মতো ঘরোয়া ডাবল শিরোপা জিতেছে বার্সেলোনা। সেভিয়াকে হারিয়ে স্প্যানিশ লা লিগার পর এবার কোপা ডেল রে’র শিরোপাও ধরে রাখলো কাতালানরা। দলের ২-০ গোলের জয়ে গোল করেছেন জর্দি আলবা আর নেইমার। দুটি গোলেরই যোগানদাতা মেসি। কোপায় এটি বার্সার ২৮তম শিরোপা।

ফাইনাল ছিল দুই চ্যাম্পিয়নের লড়াই। গত সপ্তাহেই লা লিগা জিতেছে বার্সেলোনা। আর ইউরোপা লিগে হ্যাটট্রিক শিরোপা জিতেছে সেভিয়া। লিভারপুল হেলায় হারিয়ে ইউরোপার শিরোপা জিতলে পারলেও মেসি-নেইমার-সুয়ারেজদের সামনে টিকতে পারেনি দুরন্ত গতিতে ছুটতে থাকা সেভিয়া।

ম্যাচ হয়েছে দুই চ্যাম্পিয়নের ম্যাচের মতোই। অ্যাটলেটিকো মাদ্রিদের ঘরের মাঠ ‘ভিসেন্তে দেল কালদেরনে’ কেউ কাউকে ছেড়ে কথা বলেনি। বার্সাকে নির্ধারিত সময়ে রুখে দেয় সেভিয়া। এর মধ্যে আবার নির্ধারিত সময়ের প্রথমার্ধে দশ জনের দলে পরিণত হয় বার্সা। লাল কার্ড দেখে মাঠের বাইরে চলে যেতে হয় আর্জেন্টাইন তারকা হাভিয়ের মাচেরানোকে।

Banglabid

ম্যাচের ৩৬ মিনিটের পর দশ জন নিয়ে খেলতে থাকে কাতালানরা। পরে অবশ্য খেলোয়াড় সংখ্যা সমান হয় দুদলেরই। নির্ধারিত সময়ের খেলা শেষের আগ মুহূর্তে দশজনের দলে পরিণত হয় সেভিয়াও। এবার লাল কার্ড দেখেন আরেক আর্জেন্টাইন তারকা এভার বানেগা।

নির্ধারিত সময়ে কোনো দলই গোল করতে না পারায় ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। ম্যাচের ৯৭ মিনিটের মাথায় অবশেষে গোলের দেখা মেলে। লিড নেয় বার্সা। মেসির মাস্টারক্লাস পাস থেকে থেকে গোল করেন করেন উইংগার জর্দি আলবা।

খেলার অতিরিক্ত সময়ে (১২১ মিনিট) লাল কার্ড দেখে মাঠের বাইরে যেতে হয় সেভিয়ার ড্যানিয়েল মার্টিনসকে। পরের মিনিটেই গোল করেন বার্সার ব্রাজিলিয়ান তারকা নেইমার। এবারো দলের গোলের যোগানদাতা এমএল টেন।

Reneta

বাকি সময়ে আর কোনো গোল না হলে ২-০ গোলের ব্যবধানে জিতে বার্সা এ মৌসুমেও কোপা দেল রে’র শিরোপা ঘরে তুললো।

২০০৬ সালের পর ইউরোপিয়ান ফুটবলে এই দুই দলের চেয়ে বেশি শিরোপা জেতেনি আর কেউ। এই মৌসুমে লিগে দুই দলই একে অন্যকে হারিয়েছে। দুটি ম্যাচেরই ফল ২-১, তবে এর আগের লড়াইটাই বেশি রোমাঞ্চ ছড়িয়েছিল। উয়েফা সুপার লিগে সেভিয়ার সঙ্গে বার্সার ৫-৪ গোলের ম্যাচটা তো মনের রাখার মতো।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কোপা ডেল রেবার্সেলোনাসেভিয়া
শেয়ারTweetPin
পূর্ববর্তী

পবিত্র শবে বরাত পালিত

পরবর্তী

পাম ডি’অর জিতলো ‘আই ডেনিয়েল ব্লেক’

পরবর্তী

পাম ডি’অর জিতলো ‘আই ডেনিয়েল ব্লেক’

বাবা (পর্ব: একুশ)

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

১ লাখ ৫৮ হাজারেই মিলছে ১ ভরি স্বর্ণ!

আগস্ট ১৮, ২০২৬

‘নারীদের জন্য নিশ্চিত করতে চাই রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় স্বস্তির যাতায়াত’

আগস্ট ১৮, ২০২৬

৫ শর্ট ফিল্মের জন্য ২৫ লাখ টাকা দেবে অ্যাডফা

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত।

দুশ্চিন্তা ও বিপদের সময়ে কুরআনের এক মহান দোয়া

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চার দেশের বাংলাদেশি প্রবাসীদের সতর্ক করলো দূতাবাস

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT