বাংলাদেশ

‘মাসে ২ কোটি ডোজ ভ্যাকসিন দেওয়ার পরিকল্পনা সরকারের’

বাংলাদেশি স্বাস্থ্যকর্মী ভ্যাকসিন গ্রহণের জন্য প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

ফাইল ছবি

সরকার ক্যাম্পেইনের মাধ্যমে এক কোটি ডোজসহ প্রতি মাসে প্রায় দুই কোটি ডোজ ভ্যাকসিন দেওয়ার পরিকল্পনা নিয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম।

রোববার ১৯ সেপ্টেম্বর সন্ধ্যায় টিকাদান পরিকল্পনা নিয়ে ফেসবুক লাইভে এ কথা বলেন।

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা সময় মতো ভ্যাকসিন সংগ্রহ করতে পেরেছি। এ ব্যাপারে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক সব সময় পরামর্শ ও নির্দেশনা দিয়ে যাচ্ছেন। আমাদের হাতে পর্যাপ্ত পরিমাণ ভ্যাকসিন মজুত রয়েছে। সামনের দিনগুলোতে পর্যাপ্ত ভ্যাকসিন প্রাপ্তি নিশ্চিত করেছি।’

বিষয়:স্বাস্থ্য অধিদপ্তর

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…