চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাসব্যাপী শিল্পী শাহাবুদ্দিন আহমেদের একক চিত্রকর্ম প্রদর্শনী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:১৭ অপরাহ্ণ ১৯, মার্চ ২০১৮
বিনোদন
A A

স্বাধীনতা পদকপ্রাপ্ত, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিল্পী ও বীর মুক্তিযোদ্ধা শাহাবুদ্দিন আহমেদ। তার চিত্রকর্ম নিয়ে শিল্পকলায় মাসব্যাপী শুরু হচ্ছে একক চিত্রকর্ম প্রদর্শনী। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও ভারতের গ্যাঞ্জেস আর্ট গ্যালারীর যৌথ উদ্যোগে ‘শান্তি’ শীর্ষক চিত্রকর্ম প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।

১৯ মার্চ থেকে ১৮ এপ্রিল পর্যন্ত শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা ভবনের গ্যালারীতে মাসব্যাপী প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। প্রদর্শনী প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৮টা এবং শুক্রবার বিকাল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শকদের জন্য উন্মুক্ত থাকবে।

সোমবার থেকে শুরু হতে যাওয়া এই শিল্পকর্ম প্রদর্শনীর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার বিকাল ৪.৩০টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মাসব্যাপী প্রদর্শনীর শুভ উদ্বোধন করবেন তিনি। উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী। শুভেচ্ছা বক্তব্য প্রদান করবেন গ্যাঞ্জেলস আর্ট গ্যালারী (ভারত) এর পরিচালক মিজ স্মিতা বাজোরিয়া, শিল্পীর সম্ভাষণ শিল্পী শাহাবুদ্দিন আহমেদ। সভাপতির বক্তব্য প্রদান করবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়েল সচিব মোঃ ইব্রাহীম হোসেন খান।

এছাড়াও অনুষ্ঠান আয়োজনে থাকছে শিল্পী শাহাবুদ্দিন আহমেদ এর লেখা ‘আমার মুক্তিযুদ্ধ’ গ্রন্থের মোড়ক উন্মোচন, শিল্পী শাহাবুদ্দিন আহমেদ- কে ক্রেস্ট প্রদান, মাননীয় প্রধানমন্ত্রীকে ক্রেস্ট প্রদান, শিল্পী’র উপর নির্মিত প্রামাণ্য চিত্র ‘কালার অফ ফ্রিডম’ এর অংশ বিশেষ প্রদর্শনী, অ্যাক্রোবেটিক প্রদর্শনী এবং উদ্বোধনী আলোচনা ও অন্যান্য পর্ব শেষে জাতীয় চিত্রশালা ভবনে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক প্রদর্শনীর উদ্বোধন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চিত্রশালালিড বিনোদনশাহাবুদ্দিন আহমেদশিল্পকলাশিল্পী
শেয়ারTweetPin1

সর্বশেষ

কলম্বিয়াকে টাইব্রেকারে হারিয়ে ৭২ বছর পর কোয়ার্টারে সুইজারল্যান্ড

জুলাই ৮, ২০২৬

ঘটনাবহুল খেলায় আর্জেন্টিনা জিতলো

জুলাই ৮, ২০২৬

এভাবেও ফিরে আসা যায়, এভাবেই ফিরে আসে চ্যাম্পিয়ন

জুলাই ৮, ২০২৬

দেশেজুড়ে আর্জেন্টিনা সমর্থকদের বিজয়োল্লাস, ঢাক-ঢোল-ভুভুজেলা বাজিয়ে বিজয় মিছিল

জুলাই ৮, ২০২৬

১৪ মিনিটের ঝড়, প্রত্যাবর্তনের মহাকাব্য লিখে কোয়ার্টারে আর্জেন্টিনা

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT