চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাশাল খান হত্যা: বিচার বিভাগীয় কমিশন গঠনে সুপ্রিমকোর্টের বাধা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৫৮ অপরাহ্ণ ২০, এপ্রিল ২০১৭
আন্তর্জাতিক
A A

পাকিস্তানের বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মাশাল খান হত্যা মামলায় তদন্তের জন্য বিচার বিভাগীয় কমিশন গঠন করতে পেশোয়ার হাইকোর্টকে বাধা দিয়েছেন দেশটির সর্বোচ্চ আদালত।

একই সঙ্গে বিচার বিভাগীয় তদন্ত চাওয়ার কারণে আদালত খাইবার পাখতুনখাওয়া প্রদেশের মুখ্যমন্ত্রী পারভেজ খাত্তাকের প্রতি বিরক্তি প্রকাশ করেছেন। মন্ত্রীকে কারণ দর্শাতে বলাতে হয়েছে, ইতোমধ্যে প্রাদেশিক পুলিশ প্রধানের নেতৃত্বে গঠিত একটি যৌথ তদন্ত দল তদন্তের কাজ চালিয়ে যাওয়া সত্ত্বেও কেন তিনি প্রাদেশিক অধিবেশনে পেশোয়ার হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে বিচার বিভাগীয় আরেকটি কমিটি গঠনের দাবি জানিয়েছেন।

সর্বোচ্চ আদালতের প্রধান বিচারপতি মিয়া সাকিব নিসারের নেতৃত্বে তিন সদস্যের একটি বেঞ্চ স্ব-প্রণোদিত হয়ে করা মামলাটিতের বুধবার শুনানি করেন। শুনানির সময় খাইবার পাখতুনখাওয়া প্রদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) সালাহউদ্দিন মেহসুদসহ সংশ্লিষ্ট অন্যান্য পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ওই শুনানিতে আইজিপি আদালতকে জানান, এসপি’র নেতৃত্বে তিন পুলিশ কর্মকর্তাসহ ইন্টিলিজেন্স ব্যুরোর গোয়েন্দাদের নিয়ে একটি যৌথ তদন্ত দল হত্যাকাণ্ডটি নিয়ে কাজ করছে। এর মধ্যে ৮০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে এবং এর চালান খুব শিগগিরই আদালতে জমা দেয়া হবে।

পাকিস্তানের মারদান শহরের আবদুল ওয়ালি খান ইউনিভার্সিটির সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগের শিক্ষার্থী মাশাল খানকে ব্লাসফেমি বা ধর্ম অবমাননার অভিযোগে ১৩ এপ্রিল তার বিশ্ববিদ্যালয়েরই বহু শিক্ষার্থী মিলে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে পিটিয়ে হত্যা করে। হত্যার পর মৃতদেহ পুড়িয়ে ফেলার চেষ্টা করতে গেলে বাধা দেয় পুলিশ। এই হত্যার নিন্দা জানান দেশটির প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ।

এ ঘটনায় এখন পর্যন্ত মোট ২৪ জনকে মাশাল খান হত্যায় জড়িত সন্দেহে গ্রেফতার করা হয়েছে। জড়িতের তালিকায় মোট ২৮ জন রয়েছে বলে জানিয়েছে খাউবার পাখতুনখাওয়া পুলিশ।

নিহত মাশাল খানকে যারা চিনতেন, সতীর্থ, বন্ধু ও শিক্ষক, তারা জানান, মাশাল ছিলেন একজন তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন কৌতুহলী শিক্ষার্থী, যিনি প্রকাশ্যে ইসলামের প্রতি আনুগত্য জানিয়ে এসেছেন। কিন্তু তিনি প্রশ্ন করতেন অনেক।

১৭ এপ্রিল ওই বিশ্ববিদ্যালয়েরই আরেক শিক্ষার্থী ওয়াজাহাত পুলিশকে দেয়া বিবৃতিতে দাবি করেন, গত ১৩ এপ্রিল তাকে তাদের শ্রেণী প্রতিনিধি মুদাসসির বশির বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যানের অফিসে ডেকে নিয়ে যান। সেখানে চেয়ারম্যান তাকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সামনে মাশাল খানের বিরুদ্ধে ধর্ম অবমাননা বা ব্লাসফেমির সাক্ষ্য দিতে বলেন।

ট্যাগ: ধর্ম অবমাননাপাকিস্তান-ধর্ম অবমাননাব্লাসফেমিমাশাল খান
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘কারাগারের রোজনামচা’: বাঙালির জাগরণের দলিল

পরবর্তী

বাংলাদেশে এলো বিশাল ব্যাটারির হালকা স্মার্টফোন

পরবর্তী

বাংলাদেশে এলো বিশাল ব্যাটারির হালকা স্মার্টফোন

মিনহাজুল আবেদিন নান্নু

‘আমাদের অধিনায়কই তো পেস অলরাউন্ডার’

সর্বশেষ

ছবি: মোংলা বন্দরে জব্দ করা সিকেডি অবস্থায় বিলাসবহুল গাড়ি।

কোটি টাকা শুল্ক ফাঁকি ধরল এআই প্রযুক্তি, যন্ত্রাংশ বলে দামী গাড়ি আমদানি

আগস্ট ২৭, ২০২৬

বঙ্গভবনে প্রথম দরবারে রাষ্ট্রপতির বক্তব্যে যে বার্তা

আগস্ট ২৭, ২০২৬

ফিফাকে নিয়ে নতুন কোন সিদ্ধান্ত নিচ্ছে উয়েফা

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সঙ্গে নির্বাচন কমিশন সদস্যদের সৌজন্য সাক্ষাৎ

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালের ভয়াবহ বন্যা বিষয়ে যা জানালেন বিশেষজ্ঞরা

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT