চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাশরাফী ক্ষুব্ধ, বিসিবি বিস্মিত

সাজ্জাদ খানসাজ্জাদ খান
৯:২৩ অপরাহ্ণ ১৯, সেপ্টেম্বর ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

গ্রুপপর্বের খেলা শেষ হওয়ার আগে সুপার ফোরের সূচি প্রকাশ করে বিতর্কের জন্ম দিয়েছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। এশিয়া কাপ শুরুর আগে সুপার ফোরের যে কাঠামো ছিল নতুন সূচিতে সেটি অনুসরণ করা হয়নি। ফলে বিপাকে পড়েছে বাংলাদেশ। বৃহস্পতি ও শুক্রবার পরপর দুই ম্যাচ খেলতে হবে মাশরাফী-সাকিবদের।

শুরুতে সূচি যেভাবে হয়েছিল তাতে সুপার ফোরে এসে একটি দলকে ব্যাক টু ব্যাক ম্যাচ খেলতেই হতো। তবে সেটি নিয়ম মেনে না করায় সংবাদ সম্মেলনে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন টাইগার অধিনায়ক মাশরাফী, আর বিস্ময় প্রকাশ করেছেন বিসিবি পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।

বৃহস্পতিবার আফগানিস্তানের বিপক্ষে গ্রুপপর্বের শেষ ম্যাচে নামবে বাংলাদেশ। বুধবার ম্যাচের আগেরদিন সংবাদ মাধ্যমের সামনে অবধারিত সেই সূচি প্রসঙ্গে ক্ষুব্ধ মাশরাফী বলেন, ‘আমার মনে হয় না দলের কেউই ব্যাপারটি ভালোভাবে নেবে। এমনকি একজন পাগলও এটায় ভালোভাবে রিয়্যাক্ট করবে না। আন্তর্জাতিক পর্যায়ের টুর্নামেন্টে ম্যাচের আগেরদিন আপনি শুনছেন যে গ্রুপ পর্যায়ের শেষ ম্যাচের আগেই পরের সূচি ঠিক হয়ে গেছে, আমাদের গ্রুপের ‘বি ২’ ধরা হয়েছে। এটাতে সবাই হতাশা প্রকাশ না করলেও প্রতিক্রিয়া হওয়াই স্বাভাবিক।’

এদিকে বিসিবির পক্ষ থেকে জালাল ইউনুস একরকম বিস্ময়ই প্রকাশ করলেন। তার মতে, এশিয়া কাপ আয়োজন নিয়ে এত তড়িঘড়ি করার কিছু ছিল না।

‘গতকাল ভারত খেলে আজ আবার খেলছে। সবারই মনে হয় পরপর ম্যাচ পড়ছে একবার করে। সেটা বোধহয় আগে থেকেই জানা। তবে সেটি নিয়মতান্ত্রিকভাবে হওয়া উচিত ছিল। ব্যাক টু ব্যাক ম্যাচ খেলা খুব কঠিন। শীত প্রধান দেশ হলে কোনো সমস্যা ছিল না। কিন্তু দুবাইয়ের মতো এত গরম জায়গায় খুবই ঝুঁকির।’

‘যেকোনো সময় কেউ ডিহাইড্রেড হয়ে যেতে পারে। ক্র্যাম্প হতে পারে। আমার মনে হয় ওখানে ব্যাক টু ব্যাক খেলানো উচিত ছিল না। সময় নিয়ে টুর্নামেন্টটা করা উচিত ছিল। মিনিমাম একটা দিন রেস্ট ডে থাকা উচিত ছিল। জানি না কেন তারা এটা করেছে। ওখানকার সাড়ে তিনটায় খেলা মানে পুরোপুরি ভরদুপুর!’

Reneta

সাবেক ক্রিকেটার জালাল ইউনুস মনে করেন বাংলাদেশ পেশাদার ক্রিকেট দল হওয়ায় পরিস্থিতি মেনে নিয়েই মাঠে সেরা ক্রিকেট খেলবে। তবে ক্রিকেটারদের বাড়তি সতর্ক থাকার পরামর্শ তার।

‘এ মুহূর্তে খেলতে তো হবেই। মেনে তো নিতেই হবে। খেলোয়াড়দের পানি বেশি খাওয়া দরকার, যেন শরীর ডিহাইড্রেড না হয়। সেদিকে খেয়াল রাখতে হবে। আমাদের মেডিকেল টিমকে সচেতন থাকতে হবে। খেলোয়াড়দের উচিত হবে কোনো সমস্যা থাকলে সঙ্গে সঙ্গে ফিজিওকে জানানো।’

শুরুর সূচি অনুযায়ী শুক্রবার ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন বনাম গ্রুপ ‘বি’ রানার্সআপের মধ্যকার ম্যাচ হওয়ার কথা ছিল দুবাইয়ে। একই সময়ে আবুধাবিতে ম্যাচ হওয়ার কথা ছিল ‘এ’ গ্রুপের রানার্সআপ ও গ্রুপ ‘বি’ চ্যাম্পিয়নের মধ্যে।

অথচ কোনো গ্রুপেরই চ্যাম্পিয়ন ও রানার্সআপ নির্ধারিত না হওয়ার আগেই বুধবার সুপার ফোর পর্যায়ের সূচি ঘোষণা করেছে এসিসি। তাতে শুক্রবার দুবাইয়ে বাংলাদেশ-ভারত ও আবুধাবিতে পাকিস্তান-আফগানিস্তান খেলবে।

তার আগেরদিন বৃহস্পতিবার গ্রুপপর্বের শেষ ম্যাচে বাংলাদেশ খেলবে আফগানিস্তানের বিপক্ষে। ব্যাক ‍টু ব্যাক ম্যাচ পড়ে যাওয়ায় আফগানদের বিপক্ষে মুশফিকুর রহিমের বিশ্রামে থাকা অনেকটাই নিশ্চিত। পাঁজরে চোট নিয়েও আগের ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ১৪৪ রানের ইনিংস খেলেন এ মিডলঅর্ডার ব্যাটসম্যান। তিনি শুক্রবার ভারতের বিপক্ষে সুপার ফোরের প্রথম ম্যাচে ফিরবেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এশিয়া কাপ-২০১৮জালাল ইউনুসমাশরাফীলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

‘বয়স শুধুই একটি সংখ্যা’, রোনালদো-মদ্রিচকে নিয়ে মার্টিনেজ

জুলাই ২, ২০২৬

পদ্মা রেলসেতুর নিচে মাটি অপসারণে ঝুঁকি নেই: সেতুমন্ত্রী

জুলাই ২, ২০২৬
ছবি: সংগৃহীত

জুলাই-আগস্টে বাড়তে পারে ডেঙ্গুর প্রকোপ, প্রস্তুতির আশ্বাস স্বাস্থ্যমন্ত্রীর

জুলাই ২, ২০২৬

নিরাপত্তার জন্য পোষা কুকুরই ডেকে আনল আইনি বিপর্যয়!

জুলাই ২, ২০২৬

ফুটবলের নির্মম বিচার ‘টাইব্রেকার’: সেরা তারকাদের ব্যর্থতা আর কান্নার ইতিহাস

জুলাই ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT