চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাশরাফীর ফেরার ম্যাচে রাজ্জাকের কীর্তি

সাজ্জাদ খানসাজ্জাদ খান
৪:১৮ অপরাহ্ণ ২৪, এপ্রিল ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

খুলনা থেকে: সাত মাস পর সাদা পোশাকে ফিরে শুরুটা দারুণ করলেন মাশরাফী বিন মোর্ত্তজা। নিজের দ্বিতীয় ওভারের প্রথম বলেই সাউথ জোনের পেসার তুলে নিলেন জুনায়েদ সিদ্দিকীর উইকেট। শুরুর সেই ধাক্কার পর স্পিনারদের দাপট। পেসারদের স্বর্গে আব্দুর রাজ্জাকের ঘূর্ণিতে পুড়েছে নর্থ জোন। বাঁহাতি স্পিনার নিয়েছেন ৫ উইকেট। ৩৩ বার ইনিংসে পাঁচ উইকেট নিয়ে ছাড়িয়ে গেছেন এনামুল হক জুনিয়রকে (৩২ বার) রেকর্ড।

মঙ্গলবার শেখ আবু নাসের স্টেডিয়ামে বিসিএলের ষষ্ঠ রাউন্ডের শুরুরদিনে খুলনার তাপমাত্রা উঠেছিল ৩৫ ডিগ্রিতে। আর্দ্রতা কম থাকায় গরম অনুভূত হয়েছে আরও কয়েক ডিগ্রি বেশি! রাজ্জাক বল হাতে জ্বলে ওঠায় অবশ্য সাউথের ফিল্ডারদের খুব বেশি কষ্ট করতে হয়নি। ৫৮.৩ ওভার খেলে চা-বিরতির আগেই অলআউট হয়েছে জহুরুল-আরিফুলরা।

শেষ ব্যাটসম্যান হিসেবে নামা শফিউল ইসলামকে মিডঅফে জিয়াউর রহমানের ক্যাচ বানিয়ে পাঁচ উইকেটের বৃত্ত পূরণ করেন রাজ্জাক। তার আগে সাজঘরে পাঠান জহুরুল ইসলাম, আরিফুল হক, ধীমান ঘোষ ও তাইজুল ইসলামকে। নিজের ১১৮তম প্রথম শ্রেণির ম্যাচে পাঁচ উইকেটের দারুণ কীর্তিটি গড়লেন কদিন পরই ৩৬এ পা রাখতে যাওয়া এ ক্রিকেটার। ইনিংসে ২০.৩ ওভার করেছেন রাজ্জাক, সেটিও এক স্পেলেই।

রাজশাহীতে সেন্ট্রাল জোনের বিপক্ষে প্রথম ইনিংসে ৬ উইকেট নিয়ে এনামুলের রেকর্ডে ভাগ বসিয়েছিলেন রাজ্জাক। এনামুলকে পেছনে ফেললেন পরের ম্যাচে এসেই।

দুটি উইকেট নিয়েছেন আরেক বাঁহাতি স্পিনার সাকলাইন সজীব। একটি করে উইকেট নিয়েছেন মাশরাফী ও কামরুল ইসলাম রাব্বি। দুই স্পেলে মাশরাফী করেছেন ১২ ওভার। রানআপ কমিয়ে ১২ কদমে বল ডেলিভারি দিয়েছেন নড়াইল এক্সপ্রেস। নতুন বলে দেখিয়েছেন নানা বৈচিত্র্য। হাতে পেয়ে ইনকাটার, অফ কাটার, আউটসুইংয়ে বিভ্রান্ত করেন প্রতিপক্ষ ব্যাটসম্যানকে। মাত্র একটি উইকেট পেলেও সাদা বলের মাশরাফীর দেখা মেলে লাল বলেও।

নর্থদের লোয়ারঅর্ডার ব্যাটসম্যান সোহরাওয়ার্দী শুভ ৫৯ রানে অপরাজিত থাকেন। ৫০ রান করেন নাজমুল হোসেন শান্ত।

Reneta

এ ম্যাচেই নির্ধারণ হবে বিসিএলের শিরোপা। ষষ্ঠ আসরে শিরোপার পথে অনেকটাই এগিয়ে নর্থ জোন। ম্যাচে নামার আগে তাদের পয়েন্ট ৬০। দ্বিতীয় স্থানে থাকা সাউথদের পয়েন্ট ৪৭। নর্থ জোনকে ২০০ এর আগে অলআউট করে তারা তিন বোনাস পয়েন্ট পেয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আব্দুর রাজ্জাকবিসিএলমাশরাফীলিড স্পোর্টস
শেয়ারTweetPin1

সর্বশেষ

আইস্ক্রিনে ফুটবলের দুই সেরা বাংলা সিনেমা

জুলাই ৯, ২০২৬

জিম্বাবুয়ের বিপক্ষে শেষ দুই ওয়ানডে থেকে ছিটকে গেলেন লিটন

জুলাই ৮, ২০২৬

সমালোচনার তোপে ‘গা ঢাকা’ দিলেন আর্জেন্টিনা-মিশর ম্যাচের রেফারি

জুলাই ৮, ২০২৬

মেসির বিপক্ষে খেলে ‘অবসর’ নিলেও আক্ষেপ থাকবে না

জুলাই ৮, ২০২৬
ছাদকৃষি হয়ে উঠছে মানসিক প্রশান্তির নির্ভরযোগ্য মাধ্যম

ছাদকৃষি হয়ে উঠছে মানসিক প্রশান্তির নির্ভরযোগ্য মাধ্যম

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT