চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাশরাফীদের হারিয়ে ইতি টানল রংপুর

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৫৪ অপরাহ্ন ১০, জানুয়ারি ২০২০
ক্রিকেট, স্পোর্টস
A A

ইনসেপ্টা রংপুর রেঞ্জার্সের হারানোর কিছু ছিল না। সেরা চারের স্বপ্ন তো আগেই শেষ হয়ে গেছে, জিতলে অবশ্য বাড়তি একটা জয় জমিয়ে আসর শেষ করা তুষ্টি। সেখানে ঢাকা প্লাটুনের পাওয়ার ছিল অনেককিছু। সেরা চার নিশ্চিত হয়ে গেছে। এলিমিনেটরের ঝামেলা এড়িয়ে শীর্ষ দুইয়ে থাকতে জয়টা বেশ টোটকা হতো মাশরাফীদের। সেটি হয়নি। রংপুর ১১ রানের জয় তুলে নিয়েছে।

শের-ই-বাংলা স্টেডিয়ামে শুক্রবার শুরুতে ব্যাট করে নির্ধারিত ওভারে ৯ উইকেটে ১৪৯ রানের সংগ্রহ গড়ে আগেই সেরা চার থেকে ছিটকে যাওয়া ইনসেপ্টা রংপুর রেঞ্জার্স। জবাব দিতে নেমে নির্ধারিত ওভারে ৯ উইকেটে ১৩৮ পর্যন্ত যেতে পারে ঢাকা প্লাটুন।

জয়ে ১২ ম্যাচে ১০ পয়েন্ট ঝুলিতে জমিয়ে বঙ্গবন্ধু বিপিএল শেষ করল রংপুর রেঞ্জার্স। আপাতত টেবিলের ছয়ে তারা। ঢাকা প্লাটুনের হাতে এখনো এক ম্যাচ আছে গ্রুপপর্বের। ১১ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে তারা।

লক্ষ্য তাড়ায় নেমে এনামুল হক বিজয়কে (৫) দ্রুত হারালেও তামিম ইকবাল ও মেহেদী হাসান ৪৬ রানের জুটি গড়ে ভিত মজবুত করেন। তামিম ২ চার ও এক ছক্কায় ৩৩ বলে ৩৪, মেহেদী ৩ চারে ধুঁকে ধুঁকে ২৪ বলে ২০ করে ফেরেন।

তামিম-মেহেদীর জুটি ভাঙতেই মুমিনুল হক ১৪ বলে ১৮, থিসারা পেরেরা ১০ বলে ৮, আসিফ আলি ১ ও আরিফুল হক ১ রানে ফিরে ঢাকাকে বিপদে ঠেলেন।

সেখান থেকে লড়াই এগিয়ে নিতে চেষ্টা করেছিলেন শাদাব, ছিলেন অধিনায়ক মাশরাফীও। শাদাব ১৬ করে আউট হয়েছেন। মাশরাফী ১৩ বলে ১২ করে অপরাজিত থাকেন।

Reneta

রংপুরের হয়ে জুনায়েদ খান, তাসকিন আহমেদ ও আরাফাত সানি ২টি করে উইকেট নিয়েছেন। মোস্তাফিজুর রহমান ও লুইস গ্রেগরির ঝুলিতে গেছে একটি উইকেট।

আগে দিনের প্রথম ম্যাচে ওয়াটসন ১০, নাঈম শেখ ১৭, ক্যামেরন ডেলপোর্টকে (৬) হারিয়ে শুরু করেছিল রংপুর।

লুইস গ্রেগরি ও আল-আমিন ৪৯ রানের জুটি গড়ে ধাক্কা সামাল দেয়ার চেষ্টা করেন। গ্রেগরি ৫ চার ও ২ ছক্কায় ৩২ বলে ৪৬, আল-আমিন ৪ চার ও এক ছক্কায় ২৪ বলে ৩৫ করে ফেরেন।

দুজনের গড়ে দেয়া ভিতটা আর কেউ কাজে লাগেতে পারেননি। জহুরুল ইসলাম ৩ চারে ২৪ বলে ২৮ করে রান দেড়শর কাছে টেনে নেন। সেটাই জয়ের জন্য যথেষ্ট হল।

ঢাকার হয়ে এদিন দারুণ বল করেছেন মাশরাফী বিন মোর্ত্তজা। টানা চার ওভারের স্পেলের শেষ ওভারে একটি ছক্কা হজম করেও বেশ আঁটসাঁট রান খরচ তার। ৪ ওভারে ১৭ রানে এক উইকেট নিয়েছেন। রংপুরের সেরা তারকা ওয়াটসনকে উইকেটের পেছনে ক্যাচ দিতে বাধ্য করেন!

অবশ্য উইকেট সংগ্রহের দিক দিয়ে মাশরাফীকে পেরিয়ে গেছেন দুজন। থিসারা পেরেরা ৩ ওভারে ২৩ রানে ৩ উইকেট নিয়েছেন। ইনিংসের শেষ ওভারে হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগিয়েছিলেন। শাদাব খান ৪ ওভারে ২৫ রান খরচায় নিয়েছেন ২ উইকেট।

Jui  Banner Campaign
ট্যাগ: ইনসেপ্টা রংপুর রেঞ্জার্সঢাকা প্লাটুনবঙ্গবন্ধু বিপিএলবিপিএল-২০১৯মাশরাফীলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: হিলি বন্দর, প্রতিনিধির পাঠানো তথ্য চিত্র থেকে নেওয়া।

ভোট উপলক্ষে দুইদিন হিলি স্থলবন্দর ও একদিন ইমিগ্রেশন চেকপোস্ট বন্ধ

ফেব্রুয়ারি ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

বিভিন্ন কেন্দ্রে পৌঁছাতে শুরু করেছে ব্যালটসহ নির্বাচন সামগ্রী

ফেব্রুয়ারি ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

৩ সন্তানকে হত্যার পর দম্পতির আত্মহত্যা!

ফেব্রুয়ারি ১১, ২০২৬

মেসির পরিবারের জন্য উপহার পাঠালেন নেইমার

ফেব্রুয়ারি ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

কানাডায় স্কুলে বন্দুক হামলা, নিহত ৯

ফেব্রুয়ারি ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT