চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যে অর্জনে মাশরাফীই বাংলাদেশের প্রথম

মুহাম্মদ মেহেদী হাসান মুহাম্মদ মেহেদী হাসান
২:০৩ পূর্বাহ্ণ ২৪, সেপ্টেম্বর ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A
২৫০তম উইকেট নেয়ার পথে মাশরাফী

২৫০তম উইকেট নেয়ার পথে মাশরাফী

বাংলাদেশের প্রথম বোলার হিসেবে ওয়ানডেতে ২৫০ উইকেটের মাইলফলক ছুঁয়েছেন মাশরাফী বিন মোর্ত্তজা। রোববার এশিয়া কাপে টিকে থাকার ম্যাচ আফগানিস্তানের বিপক্ষে এ অর্জনে নাম লেখান টাইগারদের ওয়ানডে অধিনায়ক।

আবু ধাবিতে সুপার ফোরের মহাগুরুত্বপূর্ণ ম্যাচে নেমে ব্যাটসম্যানরা কেবল আড়াইশ রানের লক্ষ্যই দিতে পেরেছে আফগানদের। এমন ম্যাচে বোলারদের দায়িত্ব বেড়ে যায়। শেষ ওভার পর্যন্ত রোমাঞ্চে ঠাসা ম্যাচে বোলার মাশরাফী রান আটকে বোলিং করতে পারেননি।

মাশরাফী এদিন ১০ ওভারে খরচ করেছেন ৬২ রানে। কিন্তু তুলে নিয়েছেন ২টি মূল্যবান উইকেট। যা তাকে মাইলফলকে বসিয়ে দেয়। কারণ আড়াইশ উইকেট ছুঁতে আর দুটি উইকেটই দরকার ছিল ম্যাশের।

প্রথমে ৪০তম ওভারের চতুর্থ বলে ভয়ঙ্কর হয়ে ওঠা প্রতিপক্ষ অধিনায়ক আসগর আফগানকে ফেরান মাশরাফী। মাহমুদউল্লাহর ক্যাচ বানান আসগরকে। পরে আফগানদের ইনিংস সর্বোচ্চ ৭১ রান তুলে যখন ম্যাচটাই বের করে নিচ্ছিলেন হাসমাতুল্লাহ শাহিদী, তখন ৪৪তম ওভারের তৃতীয় বলে তাকে বোল্ড করে আড়াইশ উইকেটের কীর্তি গড়েন ম্যাশ।

তাতে বাংলাদেশের প্রথম বোলার হিসেবে এ কীর্তিতে নাম লেখালেন মাশরাফী। সবমিলিয়ে ওয়ানডেতে ২৫তম ক্রিকেটার হিসেবে ২৫০ উইকেটের মালিক হলেন। ক্যারিয়ারের ১৯৪তম ওয়ানডেতে এসে। ৪.৮০ ইকোনমি রেটের সঙ্গে সর্বোচ্চ ২৬ রানে ৬ উইকেট মাশরাফীর ক্যারিয়ার সেরা।

আন্তর্জাতিক ক্রিকেটে শুধু পেসারদের মধ্যে আড়াইশর মাইলফলক ছুঁতে পেরেছেন মাত্র ১৪ বোলার। বর্তমানে ক্রিকেট খেলছেন এমন পেসারদের মধ্যে আড়াইশ উইকেটের মাইলফলক স্পর্শ করতে পেরেছেন কেবল শ্রীলঙ্কার লাসিথ মালিঙ্গা। ২০৪ ম্যাচে ৩০১টি উইকেট এ লঙ্কানের।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এশিয়া কাপ-২০১৮মাশরাফীলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপ জিতলেই ব্যালন ডি’অর জেতা সম্ভব নয়

জুলাই ২৫, ২০২৬

ককরোচ আন্দোলনে বিজেপি সরকারের মন্ত্রীর মেয়ে, রাজনীতিতে তোলপাড়

জুলাই ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জে ‘স্পেলিং স্টার ২০২৬’ বাছাই নিয়ে কর্মশালা অনুষ্ঠিত

জুলাই ২৫, ২০২৬

আলো ছড়িয়ে ৮৭ বছরে আবদুল্লাহ আবু সায়ীদ

জুলাই ২৫, ২০২৬

শিক্ষামন্ত্রীর পদত্যাগ ছাড়া আলোচনা নয়, অনড় ককরোচ জনতা পার্টি

জুলাই ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT