চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাশরাফি স্যামুয়েলসের ব্যাটিংয়ে জয় পেলো কুমিল্লা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৪৭ পূর্বাহ্ণ ২৪, নভেম্বর ২০১৫
স্পোর্টস
A A

চিটাগং ভাইকিংসকে সাত উইকেটে হারিয়ে বিপিএলে প্রথম জয় পেল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। অধিনায়ক মাশরাফির ও মারলন স্যামুয়েলসের অপরাজিত ১২৩ রানের জুটি সাত বল বাকি রেখেই কুমিল্লার জয় নিশ্চিত করে। অধিনায়কোচিত ব্যাট করে মাশরাফি করেন ৫২ আর স্যামুয়েলস করেন ৬৯ রান।

চিটাগংয়ের দেয়া ১৭৭ রানের লক্ষে ব্যাট করতে নেমে মোহাম্মদ আমিরের মারাত্মক বোলিংয়ের শিকার হন কুমিল্লার ব্যাটসম্যানরা। শুরুতেই আমিরের শিকার ইমরুল কায়েস। এরপর দলীয় ১০ রানের মাথায় ফিরে যান লিটন দাস। শুভাগত হোম ও মারলন স্যামুয়েলসকে নিয়ে ৪৪ রানের জুটি গড়েন। শুভাগত ১৬ বলে ছয় চার ও দুই ছয়ে ৩০ রান করে শফিউলের শিকারে পরিণত হন।

এরপরই দলের দ্বায়িত্ব নিজের কাঁধে নিয়ে মাঠে নামেন অধিনায়ক মাশরাফি। অধিনায়কোচিত ব্যাট করে স্যামুয়েলসকে নিয়ে গড়েন অপরাজিত ১২৩ রানের জুটি। মাশরাফি ৩২ বলে চারটি চার ও তিনটি ছয়ে করেন ৫২ রান। অপরদিকে মারলন স্যামুয়েলস করেন ৫২ বলে আটটি চার ও একটি ছয়ে করেন ৬৯ রান। তাদের এ অপরাজিত জুটিই সাত বল ও সাত উইকেট হাতে রেখে জয় নিশ্চিত করে।

Banglabid

এরআগে মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে বিপিএলের আজকের প্রথম ম্যাচে টসে হেরে ব্যাট করতে চিটাগং ভাইকিংস চার উইকেটে ১৭৬ রান করে।

ওপেনিং করতে নেমে নেমে পাওয়ার প্লে’র প্রথম ছয় ওভার দারুণভাবে কাজে লাগায় ভাইকিংসের দুই ওপেনার তামিম ইকবাল ও তিলকারত্নে দিলশান। তারা কোন উইকেট না হারিয়েই করে ৫৩ রান।

অষ্টম ওভারে জাইদীর বলে আউট হবার আগে ২১ বলে ছয় চার ও এক ছয়ে ৩৬ রান করেন দিলশান। এক ওভার পরেই সাজঘরে ফিরে যান তামিম। গত দু’ম্যাচে ব্যাক টু ব্যাক ফিফটি হাকানো তামিম আজও তার মারমুখী খেলা অব্যাহত রাখে। তিনি ৩১ বলে এক চার ও তিন ছয়ে করেন ৩৩ রান।

Reneta

তামিমের আউটের পরই দ্রুত ফিরে যান কাপুগেদারা। এর পর দলের হাল ধরেন এনামুল হক বিজয় ও ইয়াসির আলী। তাদের ৩৯ রানের জুটি দলের রানের চাকা সচল রাখে।

শেষদিকে এনামুল হক বিজয়ের ৩০ বলে ৩৯ রান আর জিয়াউর রহমানের ছোট্ট ঝড়ো ইনিংস ১৫ বলে দুই চার ও তিন ছয়ে ৩৮ রান দলকে ১৭৬ রানের চ্যালেঞ্জিং স্কোর করতে সহায়তা করে।এনামুল বিজয় দলের পক্ষে সর্বোচ্চ ৩৯ রান করেন। কুমিল্লার পক্ষে পাকিস্তানী বোলার আশার জাইদী দুটি উইকেট নেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কুমিল্লা ভিক্টোরিয়ান্সচিটাগং ভাইকিংসবিপিএলবিপিএল ৩
শেয়ারTweetPin
পূর্ববর্তী

চরমপন্থী মোকাবেলায় যুক্তরাষ্ট্র সাহায্য করবে: মার্কিন রাষ্ট্রদূত

পরবর্তী

এই মাসেই শিশু সাঈদ হত্যার রায়

পরবর্তী

এই মাসেই শিশু সাঈদ হত্যার রায়

তুর্কি হামলায় ভেঙ্গে পড়লো রাশিয়ার যুদ্ধবিমান (ভিডিও)

সর্বশেষ

দ্বিতীয়বার এমপি হয়েই সাচিং প্রু জেরীর বাজিমাত

আগস্ট ২২, ২০২৬

এলএনজির কার্গো এলে গ্যাস সংকট কাটার আশা

আগস্ট ২২, ২০২৬

প্রথমবারের মতো পূর্ণমন্ত্রী হওয়া মিল্লাতের রাজনৈতিক উত্থান যেভাবে

আগস্ট ২২, ২০২৬

নতুন নেতৃত্ব পেল টেলিভিশন নাট্যকার সংঘ, কারা আছেন কমিটিতে?

আগস্ট ২২, ২০২৬
আন্দালিব পার্থ সংবিধান সংশোধনের নৈতিক অধিকার নিয়ে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মন্ত্রী আন্দালিভ রহমান পার্থের রাজনৈতিক জীবন

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT