স্পোর্টস

‘মাশরাফির পূর্ণতা অবসরের পর’

‘মাশরাফির পূর্ণতা অবসরের পর’

টাইগার কান্ডারি মাশরাফি বিন মুর্তজার বর্ণাঢ্য ক্রীড়া জীবন নিয়ে দেবব্রত মুখোপাধ্যায়ের লেখা ‘মাশরাফি’ বইটি পূর্ণতা পাবে মাশরাফির অবসরের পর।

চ্যানেল আই অনলাইনকে এমনটাই জানিয়েছেন লেখক দেবব্রত মুখোপাধ্যায়।

গ্রন্থটি অসমাপ্ত উল্লেখ করে তিনি বলেন, ‘এটা ছিলো মাশরাফিকে নিয়ে লেখা বইয়ের প্রথম পার্ট। মাশরাফি যখন অবসর নেবে তাকে নিয়ে পূর্ণাঙ্গ গ্রন্থ প্রকাশ করা হবে’।

এর আগে, আজ খুলনায় ‘মাশরাফি’বইটির মোড়ক উন্মোচন করা হয়। মোড়ক উন্মোচন করেন বাংলাদেশ দলের কোচ চন্ডিকা হাথুরুসিংহে।

অনুষ্ঠানে বাংলাদেশ দলের ক্রিকেটার-কর্মকর্তারা ছাড়াও উপস্থিত ছিলেন মাশরাফির পরিবারের সদস্যরা।

সে সময় লেখক দেবব্রতকে ধন্যবাদ জানানোর পাশাপাশি মাশরাফি বলেন, ‘এটা কে কোনভাবে দেখবে জানি না, তবে আমার কাছে এটা খুবই স্পেশাল ব্যাপার।’

এমনকি ক্যারিয়ারের ইতি টানার পর নিজে আত্মজীবনী লেখার ইচ্ছের কথাও জানান তিনি।

বিষয়:মাশরাফি বিন মুর্তজা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…