আন্তর্জাতিক

মালয়েশিয়ায় ‘অভিবাসীদের’ ১৩৯টি কবরের সন্ধান

মালয়েশিয়ায় ‘অভিবাসীদের’ ১৩৯টি কবরের সন্ধান

মালয়েশিয়ার উত্তরাঞ্চলে থাই সীমান্তের ঠিক পাশেই ১৩৯টি কবরের খোঁজ পাওয়া গেছে। কবরের অনেকগুলোতেই একাধিক মানুষের মৃতদেহ ছিলো।

একই সময়ে সেখানে মানবপাচারকারীদের ২৮টি ক্যাম্পের সন্ধান পাওয়া যাওয়ায় কবরগুলো অভিবাসন আকাঙ্খী মানুষের বলে ধারণা করছে মালয়েশিয়ান পুলিশ।

মালয়েশিয়ার জাতীয় পুলিশ প্রধান খালিদ আবু বকর বলেন, ১১ মে থেকে অনুসন্ধান চালিয়ে এসব কবরের সন্ধান পাওয়া গেছে। কবরের প্রত্যেকটিতে একাধিক মৃতদেহ রয়েছে।

আশঙ্কা করা হচ্ছে, গণকবরের মতো ছড়িয়ে-ছিটিয়ে থাকা কবরগুলোতে থাকা মৃতদেহগুলো বাংলাদেশ ও মিয়ানমারের অভিবাসীদের।

মালয়েশিয়ায় খোঁজ পাওয়া এসব কবরের অবস্থান থাইল্যান্ডে পাওয়া গণকবর থেকে মাত্র কয়েকশ’ মিটার দূরত্বে।

পুলিশ প্রধান খালিদ আবু বকর বলেন, আমাদের কর্মকর্তারা মৃতদেহগুলো উদ্ধারের জন্য এরইমধ্যে কাজ শুরু করেছে। ধারণা করা হচ্ছে, মৃতদের অনেকেই ক্ষুধা ও রোগে-শোকে ভুগে মারা গেছে।

বিষয়:অভিবাসী গণকবর মানবপাচার মালয়েশিয়া

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…