আন্তর্জাতিক

মালয়েশিয়ার হাসপাতালে অগ্নিকাণ্ড, ছয়জন নিহত

মালয়েশিয়ার হাসপাতালে অগ্নিকাণ্ড, ছয়জন নিহত

মালয়েশিয়ার জোহর বাড়ু এলাকার সুলতানা আমিনা হাসপাতালে মঙ্গলবার সকালে  অগ্নিকাণ্ডের কমপক্ষে ৬ রোগীর প্রাণহানি হয়েছে। তাদের মধ্যে চারজনই মহিলা। অগ্নিকাণ্ডের পরপরই সব রোগীকে হাসপাতাল থেকে সরিয়ে নেয়া হয়েছে।

মালেয়শিয়া টুডে’র খবরে বলা হয়েছে,  হাসপাতালটির দ্বিতীয় তলায় আইসিইউতে (নিবিড় পরিচর্যা কেন্দ্র) আগুন লাগে। ওই সময় আইসিইউতে অনেক রোগী ছিলো।

পুলিশ এসে পরে ছয় রোগীর লাশ উদ্ধার করে। তারা ভবনে আটকা পড়েছিল বলে ধারণা করা হচ্ছে। জোহর বাড়ুর সহকারী পুলিশ কমিশনার সুলায়মান সালেহ জানিয়েছেন, আগুন নিয়ন্ত্রণে আনতে দমকল বাহিনীর পাঁচটি ইউনিট কাজ করছে।

আগুন লাগার পরেই রোগীদের দ্রুত সরিয়ে নেওয়া হয়
আগুন লাগার পরেই রোগীদের দ্রুত সরিয়ে নেওয়া হয়

হাসপাতালের আইসিইউতে কিভাবে আগুন লাগল সেজন্য তদন্ত কমিটি গঠন করা হয়েছে। স্বাস্থ মন্ত্রণালয়ের আদেশে দ্রুত তাদের রিপোর্ট দিতে বলা হয়েছে।

উল্লেখ্য এই নিয়ে দ্বিতীয়বারের মতো হাসপাতালটিতে আগুন লাগল।

ভিডিওতে দেখুন:

প্রতিবেদক

অনলাইন ডেস্ক

বাংলাদেশ ও বিশ্বের গুরুত্বপূর্ণ খবর, মানুষের গল্প এবং যাচাইকৃত তথ্য পাঠকের কাছে পৌঁছে দেয় চ্যানেল আই অনলাইন।

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…