চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মালিতে বিদ্রোহীদের আক্রমণ প্রতিহত করলেন বাংলাদেশি শান্তিরক্ষীরা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:০১ অপরাহ্ণ ৩০, জানুয়ারি ২০২১
- সেমি লিড, বাংলাদেশ
A A

পশ্চিম আফিকার দেশ মালিতে আভিযানিক কার্যক্রম পরিচালনার সময় সশস্ত্র বিদ্রোহীদের আক্রমণ প্রতিহত করেছেন বাংলাদেশি শান্তিরক্ষীরা। এসময় তারা বিদ্রোহীদের পালিয়ে যেতে বাধ্য করেছে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে: গত ২৭ জানুয়ারি মালিতে বাংলাদেশি শান্তিরক্ষীদের উপর সশস্ত্র বিদ্রোহীরা আইইডি বিস্ফোরণ ও গুলিবর্ষণের মাধ্যমে সংঘবদ্ধ আক্রমণ করে।

ওই আইইডি বিস্ফোরণে বাংলাদেশি শান্তিরক্ষীদের একটি এলএভি (সাজোয়া বহর) আংশিক ক্ষতিগ্রস্থ হয় এবং ৩ জন বাংলাদেশি শান্তিরক্ষী আহত হন।

আহত শান্তিরক্ষীরা হলেন- নং ৪০৪২৪৩৫ ল্যান্স কর্পোরাল আলীমুজ্জমান (৪ই বেংগল), নং ৪৫১৪৩৫৫ সৈনিক মোঃ মোস্তাফিজুর রহমান (৩৪ বীর) এবং নং ৪৫১০৪০৪ সৈনিক সাইদুল আলম (৩৪ বীর)।

আইএসপিআর জানায়: বাংলাদেশি দুঃসাহসী শান্তিরক্ষীরা পাল্টা আক্রমণ করে সন্ত্রাসীদের প্রতিহত করে এবং পালিয়ে যেতে বাধ্য করে। আহত শান্তিরক্ষীদের দ্রুত হেলিকপ্টার যোগে মপতি এলাকার ইউএন এর লেভেল-২ হাসপাতালে স্থানান্তর করা হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য সেনেগালের ডাকার শহরে অবস্থিত ইউএন এর লেভেল-৩ হাসপাতালে তাদের স্থানান্তর করা হয়। বর্তমানে তারা নীবিড় পর্যবেক্ষণে আছেন।

মালিতে অবস্থিত বাংলাদেশের অন্যান্য শান্তিরক্ষীরা নিরাপদে আছেন বলেও নিশ্চিত করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: পশ্চিম আফ্রিকামালিসেনাবাহিনী
শেয়ারTweetPin

সর্বশেষ

ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় মার্কিন নিষেধাজ্ঞা, আইনি জয় আলবানিজের

মে ১৪, ২০২৬

হরমুজ প্রণালিতে আবার নৌ চলাচল নিশ্চিতে খসড়া প্রস্তাব, সমর্থন ১১২ দেশের

মে ১৪, ২০২৬

বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য ৪০ ব্যক্তিত্বকে হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি’র সম্মাননা

মে ১৪, ২০২৬
ফাইল ছবি

লেবাননে নিখোঁজ দুই বাংলাদেশির একজনের মরদেহ উদ্ধার

মে ১৪, ২০২৬

ঈদযাত্রায় দ্বিতীয় দিনের অগ্রিম ট্রেনের টিকিট বিক্রি শুরু

মে ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT