বাংলাদেশ

বাংলাদেশি শান্তিরক্ষী নিহতের ঘটনায় প্রধানমন্ত্রীর শোক

রোহিঙ্গা

আফ্রিকার মালিতে সন্ত্রাসীদের পুঁতে রাখা বোমা বিস্ফোরণে ৩ জন বাংলাদেশি শান্তিরক্ষী নিহতের ঘটনায় শোক ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানন্ত্রীর উপ-প্রেস সচিব আশরাফুল আলম খোকন এই ঘটনায় প্রধানমন্ত্রীর শোক ও সমবেদনা প্রকাশের তথ্য জানান।

এর আগে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে ৩ জন বাংলাদেশি শান্তিরক্ষী নিহত হওয়ার সংবাদ জানানো হয়।

ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘শান্তিরক্ষা কার্যক্রম পরিচালনার সময় শনিবার বাংলাদেশি শান্তিরক্ষীদের সাথে সন্ত্রাসীদের সংঘর্ষ হয়। এসময় শান্তিরক্ষীরা সফলভাবে তাদের প্রতিহত করে। এরই ধারাবাহিকতায় রোববার দায়িত্ব পালন শেষে ক্যাম্পে ফেরার পথে তারা আবার আরও শাক্তিশালী সন্ত্রাসীদের দ্বারা আক্রান্ত হয়। সাহসিকতা ও সফলতার সাথে তারা পুনরায় সন্ত্রাসীদের প্রতিহত করে।

‘তবে, সংঘর্ষের এক পর্যায়ে সন্ত্রাসীদের পুঁতে রাখা ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস বিস্ফোরণে ৩ জন বাংলাদেশি শান্তিরক্ষী নিহত এবং ৪ জন আহত হয়।’

বিষয়:বাংলাদেশি শান্তিরক্ষী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…