চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মালিতে নিহত শান্তিরক্ষী সার্জেন্ট আলতাফের দাফন সম্পন্ন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:১১ পূর্বাহ্ণ ০২, অক্টোবর ২০১৭
জনপদ, দিনাজপুর
A A
বাংলাদেশের জাতীয় পতাকা পতাকা উত্তোলন ও শোকপ্রকাশের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

শাহ্ আলম শাহী: পশ্চিম আফ্রিকার দেশ মালিতে সন্ত্রাসীদের হামলায় নিহত সার্জেন্ট আলতাফ মন্ডলের মরদেহ তার গ্রামের বাড়ি দিনাজপুরে দাফন করা হয়েছে। রোববার সন্ধায় দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার ১০ নং পুনট্রি ইউনিয়নের বিশ্বনাথপুর মন্ডলপাড়া গ্রামের বাড়িতে এসে পৌঁছে আলতাফের মরদেহ। সন্ধ্যা সাড়ে ৭ টায় রাষ্ট্রীয় মর্যাদা শেষে পারিবারিক কবরস্থানে মরদেহ দাফন করা হয়।

এর আগে সন্ধ্যা সাড়ে ৬ টায় কুতুবডাঙ্গা ঈদগাহ মাঠে নামাজে জানাযার পর রাষ্ট্রীয় মর্যাদা শেষে ৭ টায় বীরউত্তম শহীদ মাহবুব হোসেন সেনানিবাসের ১৩ বীর ব্যাটালিয়নের লেফটেনেন্ট তাওসিফের নেতৃত্বে মরদেহ গ্রামের বাড়িতে পৌঁছলে হৃদয়বিদারক পরিবেশের সৃষ্টি হয়। আলতাফ হোসেনের ক্যানসার আক্রান্ত মা সুরতজান বিবি বারবার মূর্ছা গেছেন ছেলের মরদেহ দেখে।

রোববার ভোর ৪টায় জাতিসংঘের বিশেষ হেলিকপ্টার যোগে মরদেহ ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে এসে পৌঁছে। সেখান থেকে মরদেহ ঢাকা সেনানিবাসে নিয়ে যাওয়া হয়। ঢাকা সেনানিবাসে নামাজে জানাযা শেষে হেলিকপ্টার যোগে সৈয়দপুর সেনানিবাসে নিয়ে যাওয়া হয়।

Banglabid

এখানে দ্বিতীয় জানাযা ও আনুষ্ঠানিকতা শেষে সেনাবাহীনির গাড়িযোগে সড়ক পথে সার্জেন্ট আলতাফ মন্ডলের মরদেহ তার গ্রামের বাড়ি চিরিরবন্দর উপজেলার ১০ নং পুনট্রি ইউনিয়নের বিশ্বনাথপুর মন্ডলপাড়া গ্রামে সন্ধায় পৌঁছে। সেখানে কুতুবডাঙ্গা ঈদগাহ মাঠে মাগরিবের নামাজের পর জানাজা শেষে তাকে বিশ্বনাথপুর মসজিদ সংলগ্ন গোরস্থানে দাফন করা হয়।

সন্ত্রাসীদের হামলায় নিহত সার্জেন্ট আলতাফ মন্ডলের মরদেহ গ্রামের বাড়ি বিশ্বনাথপুর মন্ডলপাড়ায় পৌঁছার খবরে আত্মীয়-স্বজনেরা ভিড় করে। পরিবার পরিজনের মধ্যে চলতে থাকে শোকের মাতম। ছেলে নিহতের সংবাদে আলতাফ হোসেনের ক্যানসার আক্রান্ত মা সুরতজান বিবি বারবার মূর্ছা যায়। স্ত্রী নাসিমা বেগম, দুই মেয়ে মিম (১৭) ও সুমাইয়ার (১০) আহাজারিতে আকাশ-বাতাস ভারি হয়ে ওঠে।

আলতাফ মন্ডল দুই ভাই এক বোনের মধ্যে মেঝো। আলতাফের স্ত্রী নাসিমা ও তার দুই মেয়ে মিম (১৭) ও সুমাইয়া (১০) সহ নীলফামারীর সৈয়দপুর সেনানিবাসে থাকেন। সৈয়দপুর ক্যান্টমেন্ট স্কুল অ্যান্ড কলেজে মিম একাদশ এবং সুমাইয়া ৫ম শ্রেণিতে পড়ালেখা করে।

Reneta

নিহত সার্জেন্ট আলতাফ মন্ডল ১৯৯২ সালে সেনাবাহিনীতে যোগ দেন। সৈয়দপুর সেনানিবাস থেকেই ৪ মাস আগে শান্তিরক্ষী বাহিনীতে যোগ দেন।

২৪ সেপ্টেম্বর রোববার পশ্চিম আফ্রিকার দেশ মালিতে সন্ত্রাসীদের পুঁতে রাখা বোমা বিস্ফোরণে বাংলাদেশি তিন শান্তিরক্ষী নিহত হন। তাদের একজন আলতাফ হোসেন মন্ডল।

এই ঘটনায় আহত হন আরও ৪ বাংলাদেশি শান্তিরক্ষী। বিদ্রোহীদের সঙ্গে শান্তিরক্ষীদের সংঘর্ষের পর বোমা বিস্ফোরণে হতাহতের এ ঘটনা ঘটে বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) এক বিবৃতিতে জানানো হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মালিশান্তিরক্ষা মিশন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মিয়ানমারের রাখাইনে এখনও নরকের পরিস্থিতি

পরবর্তী

ইস্কোর জোড়া গোল, রোনালদোর জন্য অপেক্ষা

পরবর্তী
রিয়াল মাদ্রিদ খেলোয়াড় গোল উদযাপন করছে, প্রতিপক্ষের খেলোয়াড়রা পাশে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

ইস্কোর জোড়া গোল, রোনালদোর জন্য অপেক্ষা

সোহা-কুনালের মেয়ের নাম ইনায়া, পরিবারের সঙ্গে ছবি।. Channel i News - চ্যানেল আই নিউজ

সোহা-কুনালে'র মেয়ের নাম ইনায়া

সর্বশেষ

রোমের হোটেল বিতর্কে যা বললেন জেমস

আগস্ট ২১, ২০২৬

চৌদ্দগ্রামে বিলকিছ-আলম পাঠাগারের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

আগস্ট ২১, ২০২৬

নায়করাজ রাজ্জাককে হারানোর ৯ বছর

আগস্ট ২১, ২০২৬

রিজভীকে ‘আমরা বিএনপি পরিবার’-এর শুভেচ্ছা ও অভিনন্দন

আগস্ট ২১, ২০২৬

আবারও পিছিয়ে যেতে পারে ভারতের বাংলাদেশে আসা

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT