চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মালিঙ্গাকে বলে চুমু খেতে নিষেধ করলেন টেন্ডুলকার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৫৭ পূর্বাহ্ণ ২৫, জুন ২০২০
ক্রিকেট, স্পোর্টস
A A

করোনাভাইরাসের কারণে ক্রিকেটে বেশকিছু পরিবর্তন এনেছে আইসিসি। একটি বলে লালা না মাখানো। ক্রান্তিকালে ক্রিকেট মাঠে ফেরাতে বল ব্যবহার ও ঘষামাজা করার ক্ষেত্রে সাবধান হওয়া ছাড়া উপায়ও নেই। বলকে ধরা হচ্ছে করোনা সংক্রমণের অন্যতম বাহন হিসেবে। তাই বল ব্যবহারে মুম্বাই ইন্ডিয়ান্সের সাবেক লঙ্কান সতীর্থ লাসিথ মালিঙ্গাকে একটু সাবধান হতে বলছেন ভারতীয় কিংবদন্তি শচীন টেন্ডুলকার।

ক্রিকেটে অনেকরকম সংস্কার মানেন অনেকে, যেমন মালিঙ্গাই। প্রতিবার বোলিং করার আগে বলে চুমু খাওয়ার একটা বদোভ্যাস আছে লঙ্কান পেসারের।

সেদিকে ইঙ্গিত করে টুইটারে টেন্ডুলকার লিখেছেন, ‘নির্দিষ্ট একজনকে আইসিসির নতুন নিয়মে তার বোলিং লাইনআপ পরিবর্তন করতেই হবে, কী বলো লাসিথ মালিঙ্গা?’

এই টুইটের সঙ্গে বোলিং লাইনআপের আগে মালিঙ্গার বলে চুমু খাওয়ার একটি ছবিও জুড়ে দিয়েছেন টেন্ডুলকার।

টেন্ডুলকার না হয় বলেছেন, কিন্তু মালিঙ্গা কি নিজের সংস্কার ঝেরে ফেলতে পারবেন? সেটা অবশ্য সময়ের হাতেই।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টেন্ডুলকারভারতমালিঙ্গালিড স্পোর্টসশ্রীলঙ্কা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

প্রধানমন্ত্রী কার্যালয়ের মিথ্যা পরিচয়ে অনৈতিক সুবিধা নিত জেকেজি

পরবর্তী

বিশ্বব্যাপী করোনায় সুস্থ হয়েছেন প্রায় ৫২ লাখ মানুষ

পরবর্তী

বিশ্বব্যাপী করোনায় সুস্থ হয়েছেন প্রায় ৫২ লাখ মানুষ

করোনাভাইরাস

করোনাভাইরাসে দক্ষিণ এশিয়ার ৬০ কোটি শিশুর ভবিষ্যৎ হুমকিতে

সর্বশেষ

যেসব প্রক্রিয়াজাত খাবার প্রায় প্রতিদিন খাচ্ছেন, সেসবেই মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি

জুলাই ২০, ২০২৬

একই সময়ে ছেলে ও মেয়েদের বিশ্বকাপ জেতা একমাত্র দেশ স্পেন

জুলাই ২০, ২০২৬

গলা ধাক্কা দিয়ে ম্যাচ শেষ হওয়ার পর লাল কার্ড দেখেছেন পারেদেস

জুলাই ২০, ২০২৬

প্রিজারভেটিভে উচ্চ রক্তচাপ ও হৃদরোগের আশঙ্কা: সতর্ক করলেন ফরাসি গবেষকরা

জুলাই ২০, ২০২৬

মধ্যপ্রাচ্য উত্তেজনায় বিশ্ববাজারে তেলের দাম আবারও ঊর্ধ্বমুখী

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT