বিনোদন

মালালার বায়োপিক মুক্তি পাচ্ছে ৩১ জানুয়ারি

মালালার বায়োপিক মুক্তি পাচ্ছে ৩১ জানুয়ারি

নোবেলজয়ী পাকিস্তানি মানবাধিকারকর্মী মালালা ইউসুফজাইকে নিয়ে তৈরি হয়েছে বায়োপিক ‘গুল মাকাই’। আগামী ৩১ জানুয়ারি মুক্তি পাচ্ছে ছবিটি। পরিচালনা করছেন আমজাদ খান।

সর্বকনিষ্ঠ নোবেল শান্তি পুরস্কার জয়ী মালালা ইউসুফজাই তালেবানদের উপেক্ষা করে নারীশিক্ষার জন্য সরব হয়েছিলেন। ২০১২ সালে এই কারণেই তাকে তালিবানদের বুলেটবিদ্ধ হতে হয়। পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়ে তার সাহসিকতার খবর। এই কাহিনীই তুলে ধরা হয়েছে এ ছবিতে

ছবিতে মালালার চরিত্র ফুটিয়ে তুলেছেন অভিনেত্রী রিম শেখ। এছাড়াও ছবিতে অভিনয় করেছেন দিব্যা দত্ত, পঙ্কজ ত্রিপাঠী, অতুল কুলকার্নি ও মুকেশ ঋষি। প্রযোজনা করেছেন সঞ্জয় সিংলা। পিঙ্ক ভিলা

বিষয়:গুল মাকাই মালালা ইউসুফজাই

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…