বাংলাদেশ

মালালাকে আরিফের চিঠি পৌঁছে দেবে জার্মানীর পাকিস্তান হাইকমিশন

দুটি ব্যক্তির ছবি, একজন নারী ও একজন পুরুষ. Channel i News - চ্যানেল আই নিউজ

একজন নারী ও একজন পুরুষের ছবি, নারীর মুখের পাশে হালকা হাসি, পুরুষের মুখের দিকে তাকানো।. Channel i News – চ্যানেল আই নিউজ

বাংলাদেশের শিশুদের বিভিন্ন সমস্যায় নোবেলজয়ী মালালা ইউসুফকে এগিয়ে আসতে আহ্বান জানিয়ে বাংলাদেশী সংগঠক আরিফ রহমান শিবলীর চিঠি জার্মানীর পাকিস্তান হাইকমিশন পৌঁছে দেবে।

জার্মানীতে অবস্থিত পাকিস্তানের হাইকমিশনের এক আমন্ত্রণে আরিফ বুধবার অনলাইন কনফারেন্সে অংশ নিয়ে মালালাকে ওই আহ্বান জানান।

কনফারেন্সে আন্তর্জাতিক প্রতিনিধি সদস্যের সঙ্গে আলাপকালে পাকিস্তানের সিনিয়র কূটনৈতিক ডা. মোহাম্মদ ফয়সাল ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের ২৬ মার্চের কথা স্মরণ করেন। তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র প্রশংসা করেন এবং নিজ বন্ধু প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক উপদেষ্টা গওহর রিজভী’র কথাও তুলে ধরেন আলাপকালে।

কনফারেন্সে অংশ নেয়া আরিফ বলেন, ‘দেশটির আতিথেয়তা আমায় মুগ্ধ করেছে। আমিও সিনিয়র কূটনীতিক ডা. মোহাম্মদ ফয়সালকে আমন্ত্রণ জানিয়েছি। এই সময় ২০০৯ সালে তার ঢাকা সফরের কথাও গভীরভাবে স্মরণ করেন বলে জানান আরিফ।

জানা গেছে, নোবেলজয়ী মালালা ইউসুফের জার্মানী সফরকালে আরিফের দেয়া বিশেষ চিঠি বার্তা পৌঁছে দিবে দেশটিতে অবস্থিত পাকিস্তান হাইকমিশন। চিঠিতে বাংলাদেশের শিশুদের বিভিন্ন সমস্যায় বন্ধু মালালা’কে এগিয়ে আসতে আহ্বান জানিয়েছেন আরিফ। পাশাপাশি মালালা ফান্ড থেকে বাংলাদেশের গরীব শিক্ষার্থীদের অনলাইন ক্লাস সহজ করতে কম মূল্যে মোবাইল ডিভাইস দিতেও অনুরোধ করা হয়।

আরিফ আরও জানান, নোবেলবিজয়ী মালালা জলবায়ু নিয়ে বিশ্ব আলোচিত গ্রেটাসহ আমরা শিশুদের অধিকারের ব্যাপারে সবসময়ই এক। আশা করি, বন্ধু মালালা ইউসুফ বাংলাদেশের শিশুদের পাশে দাঁড়াবে।

বিষয়:আরিফ রহমান শিবলী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…