মোহাম্মদ মাহামুদুল, মালদ্বীপ প্রতিনিধি:যথাযোগ্য মর্যাদায় মালদ্বীপের দূতাবাসে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২২ পালিত হয়েছে।
মালদ্বীপ সময় ২১ ফেব্রুয়ারি সন্ধ্যা ৮টায় হাইকমিশনার অফিসে হল রুমে পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুরু করা হয়।ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা প্রদর্শনের জন্য এক মিনিট নীরবতা পালন করা হয়।
এরপর রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রদত্ত বাণী পাঠ করা হয়। আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত মোঃ সোহেল পারভেজ।।
মহামারীর কারণে উক্ত অনুষ্ঠানে সীমিত সংখ্যক অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন। দিবসটি উপলক্ষে বাংলাদেশী শিশুদের জন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, শ্রমিক, পেশাজীবী সংগঠনের নেতা ও মালদ্বীপে কর্মরত বাংলাদেশি প্রবাসীরা।








