চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মালদ্বীপে ভারত ও যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ চান নাশিদ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৫৫ অপরাহ্ণ ০৬, ফেব্রুয়ারি ২০১৮
আন্তর্জাতিক
A A

শ্রীলংকায় থাকা মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদ টুইট বার্তায় মালদ্বীপে ভারতের সামরিক হস্তক্ষেপের আহ্বান জানিয়েছেন। আটক প্রধান বিচারপতিসহ ২ বিচারক এবং সাবেক প্রেসিডেন্ট মামুন আব্দুল গাইয়ুমকে মুক্ত করতে ভারতের সাহায্য চান তিনি। একই সাথে মালদ্বীপ প্রশাসনে থাকা ব্যক্তিদের মার্কিন ব্যাংকের মাধ্যমে লেনদেন বন্ধে যুক্তরাষ্ট্রকে আহ্বান জানিয়েছেন নাশিদ।

তিনি বলেন, তাকে অবশ্যই ক্ষমতা থেকে সরাতে হবে।

২০১৫ এর সন্ত্রাসবাদের মামলা থেকে সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদ ও ৯ বিরোধীদলীয় নেতাকে সুপ্রিম কোর্ট দায়মুক্তি দেয়ার পর থেকেই উত্তপ্ত হয়ে ওঠে মালদ্বীপের রাজনৈতিক অঙ্গন। সরকার আদালতের নির্দেশ মানতে অস্বীকৃতি জানালে শুরু হয় বিক্ষোভ। এর পরপরই মালদ্বীপের রাজপথে অবস্থান নেয় দেশটির সেনাবাহিনী।

প্রথমে গ্রেপ্তার করা হয় মালদ্বীপের প্রধান বিচারপতি আব্দুল্লাহ সাইদসহ দুই বিচারপতিকে। তাদেরকে গ্রেপ্তারের আগে আটক করা হয় মালদ্বীপের সাবেক রাষ্ট্রপতি মামুন আব্দুল গাইয়ুম এবং তার মেয়ের জামাই মোহাম্মদ নাদিমকে।

আদালত ও সরকারের দ্বন্দ্বে প্রবল উত্তেজনার মধ্যে মালদ্বীপে ১৫ দিনের জরুরি অবস্থা জারি করেন প্রেসিডেন্ট আব্দুল্লাহ ইয়ামিন। জরুরি অবস্থা জারির পর মালদ্বীপের রাজনৈতিক পরিস্থিতি আরো জটিল অাকার ধারণ করে। সোমবার মালদ্বীপের সুপ্রিম কোর্টে প্রবেশ করে সেনারা।

মালদ্বীপ সরকারকে সুপ্রিম কোর্টের নির্দেশ মানার আহ্বান জানিয়েছে, জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ভারত। জরুরি অবস্থা জারির পর মালদ্বীপ সরকারকে সংযত হতে বলেছে পেন্টাগন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মালদ্বীপ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

‘শেখ হাসিনা দেশে ফিরলে আইন অনুযায়ী ব্যবস্থা: আইনমন্ত্রী

জুলাই ৩০, ২০২৬

জিয়া হ\ত্যা ও সেনা বিদ্রোহের মামলার খসড়া তৈরি করেছিল তৎকালীন ডিজিএফআই

জুলাই ৩০, ২০২৬

ইরাকে হামলায় সৌদি আরব: মধ্যপ্রাচ্যে সংঘাত আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা

জুলাই ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

জাপানে ভূমিকম্পে নিহত বেড়ে ৩০

জুলাই ৩০, ২০২৬

প্রধানমন্ত্রীর হাত থেকে নিয়োগপত্র পেলেন তিন বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তি

জুলাই ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT