চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মালদ্বীপে বাংলাদেশের ৫১ তম স্বাধীনতা দিবস উদযাপিত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:২৯ পূর্বাহ্ণ ২৮, মার্চ ২০২২
প্রবাস সংবাদ
A A
বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে মালদ্বীপে অনুষ্ঠান. Channel i News - চ্যানেল আই নিউজ

যথাযোগ্য মর্যাদা ও ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে মালদ্বীপের বাংলাদেশ দূতাবাসে ৫১তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২২ উদযাপিত হয়।

শনিবার ২৬ মার্চ সান্ধ্যয় মালদ্বীপের রাজধানী মালেতে বিদ্যুৎ বিভাগের অডিটোরিয়ামে মূল সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দূতাবাসের সদ্য নিযুক্ত রাষ্ট্রদূত রিয়ার অ্যাডমিরাল এস এম আবুল কালাম আজাদ।

পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। পরে জাতীয় সংগীত পরিবেশন করা হয় এবং দিবসটি উপলক্ষে মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রীর প্রেরিত বাণী পাঠ করে শোনানো হয়।

মহান স্বাধীনতা ও মুক্তি যুদ্ধের উপর ভিত্তি করে নির্মিত একটি ভিডিও চিত্র প্রদর্শন করা হয়। এছাড়াও হাই কমিশনের সাম্প্রতিক কার্যক্রমের উপর একটি ভিডিও প্রদর্শন করা হয়।

পরে দূতাবাসের প্রথম সচিব ও দূতালয় প্রধান মো. সোহেল পারভেজ স্বাগত বক্তব্য প্রদান করেন। প্রবাসী বাংলাদেশীদের পক্ষ থেকে সিআইপি সোহেল রানা এবং ডা. মোক্তার আলী লস্কর বক্তব্য প্রদান করেন।

প্রধান অতিথির বক্তব্যে মালদ্বীপে সদ্য নিযুক্ত রাষ্ট্রদূত এস এম আবুল কালাম আজাদ মহান ভাষা আন্দোলন হতে মুক্তিযুদ্ধ চলাকালে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অপরিসীম ভূমিকার কথা শ্রদ্ধার্ঘ্য চিত্তে স্মরণ করেন ।

জাতির পিতার সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা এবং দেশের ক্রমবর্ধমান অগ্রগতি ও সমৃদ্ধিতে তার ভূমিকার কথা শ্রদ্ধার সাথে স্মরণ করেন। সংবর্ধনা অনুষ্ঠানে বিশিষ্ট প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী, চিকিৎসক, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক প্রবাসি বাংলাদেশি ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে জাতীয় দিবস উপলক্ষে একটি কেক কাটা হয়। সবশেষে নীল দরিয়া শিল্পগোষ্ঠী কর্তৃক মনোজ্ঞ দেশাত্মবোধক সংগীত পরিবেশন ও নৈশ ভোজের মাধ্যমে অনুষ্ঠানের পরিসমাপ্তি হয়।

সকালে দূতাবাসের সম্মুখে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

মালদ্বীপ প্রতিনিধি

ট্যাগ: মালদ্বীপ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বাম দলের ঢিলেঢালা হরতালে তীব্র যানজট

পরবর্তী

অস্কার ২০২২: সেরা অভিনেত্রী জেসিকা চ্যাস্টেইন

পরবর্তী
অস্কার ২০২২: জেসিকা চ্যাস্টেইন সেরা অভিনেত্রীর পুরস্কার গ্রহণের সময়. Channel i News - চ্যানেল আই নিউজ

অস্কার ২০২২: সেরা অভিনেত্রী জেসিকা চ্যাস্টেইন

জেন ক্যাম্পিয়ন অস্কার ২০২২ এ সেরা নির্মাতার পুরস্কার গ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

অস্কার ২০২২: সেরা নির্মাতার পুরস্কার জিতলেন জেন ক্যাম্পিয়ন

সর্বশেষ

ইরানের পাল্টা হুঁশিয়ারি

আগস্ট ২৫, ২০২৬

নটরডেম কলেজের সাবেক শিক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

আগস্ট ২৫, ২০২৬

পিছিয়ে গেল শিশু আছিয়া হত্যা মামলায় হাইকোর্টের রায়

আগস্ট ২৫, ২০২৬

বাতিল হচ্ছে ২ লাখ বিদেশির মার্কিন ভিসা, শঙ্কায় কারা

আগস্ট ২৫, ২০২৬

গাইবান্ধায় পাট চাষে ভালো ফলন

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT