প্রেসিডেন্ট আবদুল্লাহ ইয়ামিনকে হত্যার ষড়যন্ত্রের অভিযোগে মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট আহমেদ আদিবকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানিয়েছে চীন থেকে রাষ্ট্রীয় সফর শেষে ফেরার পর বিমানবন্দর থেকে আদিবকে গ্রেফতার করা হয়। পরে তাকে ডিটেনশন সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে।
গত মাসে প্রেসিডেন্ট আবদুল্লাহ ইয়ামিন হজ শেষে বিমানবন্দর থেকে স্পিডবোটে করে রাজধানী মালে ফিরছিলেন। ওই সময় তাঁর স্পিডবোটকে লক্ষ্য করে বোমা ছোঁড়া হলে অল্পের জন্য বেঁচে যান ইয়ামিন। ওই ঘটনায় আহত হন তার স্ত্রী ও এক নিরাপত্তা রক্ষী।







