চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মালদ্বীপকে ৬ রানে অলআউট করে সোনার মঞ্চে মেয়েরা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৪৯ অপরাহ্ণ ০৫, ডিসেম্বর ২০১৯
অন্যান্য খেলা, ক্রিকেট, স্পোর্টস
A A

১১জন ব্যাটসম্যান মিলে খেললেন ১২.১ ওভার। অর্থাৎ, ৭৩ বল। এই ৭৩ বল খেলে করতে পারলেন মাত্র ৬ রান। হার ২৪৯ রানে। সাউথ এশিয়ান গেমসে মেয়েদের টি-টুয়েন্টি ফরম্যাটে বাংলাদেশের বিপক্ষে এমন স্কোরবোর্ড মালদ্বীপের।

বৃহস্পতিবার অনূর্ধ্ব-২৩ পর্যায়ের লড়াইয়ে দ্বীপ দেশটিকে উড়িয়ে এসএস গেমসে জয়ের হ্যাটট্রিক করেছে বাংলাদেশ। শুরুতে শ্রীলঙ্কা আর দ্বিতীয় ম্যাচে নেপালকে গুঁড়িয়ে আগেই ফাইনাল নিশ্চিত হয়ে যাওয়ায় মালদ্বীপ ম্যাচ ছিল শুধুই নিয়মরক্ষার। তাতে ফাইনালের আগে ব্যাটিং প্রস্তুতিটা ভালোই করেছে লাল-সবুজরা। মালদ্বীপকে ২৪৯ রানে হারিয়ে স্বর্ণপদকের মঞ্চে উঠে গেলেন সালমা-নিগার-ফারজানারা।

মেয়েদের টি-টুয়েন্টিতে বাংলাদেশের হয়ে জোড়া সেঞ্চুরি করেছেন নিগার সুলতানা ও ফারজানা হক। আগে টিম টাইগ্রেস টি-টুয়েন্টি দলের কারও সেঞ্চুরি ছিল না। দুই ব্যাটারের অপরাজিত সেঞ্চুরিতে ভর করে ২৫৫ রানের বিশাল স্কোর গড়ে বাংলাদেশ। জবাব দিতে নেমে কাঁপতে কাঁপতেই শেষ মালদ্বীপ। সালমা-সুমাইয়ার-রিতুদের বোলিং তোপে মাত্র ৬ রানে অলআউট তারা।

২৫৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে প্রথম দুই ওভারে কোনো রানই নিতে পারেননি মালদ্বীপের দুই ওপেনার। উল্টো এই দুই ওভারে দুটি উইকেট হারায় তারা। সেই যে শুরু, তারপর রানের গতির চেয়ে বেশি গতিতে উইকেট হারিয়ে গুটিয়ে যায় ৬ রানে।

বাংলাদেশের হয়ে প্রথম ওভারেই ৩ উইকেট তুলে নেন রিতু মনি। ওভারের দ্বিতীয় ও তৃতীয় বলে পেয়েছিলেন পরপর উইকেট। পরের উইকেটটি পান ষষ্ঠ বলে। শেষপর্যন্ত ৪ ওভারে ৩ মেডেনে ১ রানে ৩ উইকেট ডানহাতি মিডিয়াম পেসারের।

৩ উইকেট নিয়েছেন সালমা খাতুনও। ৩.১ ওভারে ১ মেডেনে ২ রান খরচ তার। রাবেয়া ও নাহিদা নিয়েছেন একটি করে উইকেট। মালদ্বীপের দুই ব্যাটার হয়েছেন রানআউট, আউট হওয়াদের সাতজন রানের খাতাই খুলতে পারেননি।

Reneta

এর আগে বাংলাদেশের হয়ে টি-টুয়েন্টিতে সেঞ্চুরি আনেন নিগার সুলতানা ও ফারজানা হক। অসাধারণ মাইলফলক স্পর্শ করে নিগার ১১৩ ও ফারজানা ১১০ রানে অপরাজিত থাকেন।

বৃহস্পতিবার নেপালের পোখারায় টস জিতে আগে ব্যাটিং করে বাংলাদেশ। শুরুটা হয় খুবই বাজে। ১৯ রানেই হারিয়ে ফেলে দুই উইকেট। দলীয় ১০ রানের মথায় প্রথমে আউট হন শামীমা সুলতানা ৫ করে। এরপর ৭ রান করে ফেরেন সানজিদা ইসলাম।

দুই ‍ওপেনার হারিয়ে বাংলাদেশ যখন চাপে তখনই জুটি গড়েন নিগার ও ফারজানা। দুজনে ১৮ ওভার ক্রিজে থেকে ২৩৬ রানের জুটি গড়ে অবিচ্ছিন্ন থাকেন।

মাত্র ৩৫ বলে ফিফটি হাঁকানো নিগার সুলতানা প্রথমবারের মতো টি-টুয়েন্টি সেঞ্চুরি তুলে নেন ৫৯ বলে। ফারজানার প্রথম টি-টুয়েন্টি সেঞ্চুরি আসে ৪৯ বলে। দুজনে মিলে শেষদিকে রীতিমতো ঝড় তোলেন। এরমধ্যে শেষ পাঁচ ওভারে আসে ৮০ রান। যার মধ্যে ১৫তম ওভার থেকে আসে ২৪ রান। দুজনের জুটিতে আসে ২৩৬ রান।

মাত্র ৬৫ বলে ১৪টি চার ও তিনটি ছক্কায় ১১৩ রান করেন নিগার। আর ৫৩ বলে ২০টি চারের সাহায্যে ১১০ রানে অপরাজিত থাকেন ফারজানা। শেষপর্যন্ত নির্ধারিত ওভারে দুই উইকেট হারিয়ে বাংলাদেশের স্কোর দাঁড়ায় ২৫৫ রান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এসএ গেমস-২০১৯বাংলাদেশ নারী ক্রিকেটলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

খামার মালিককে হত্যা করে গরু লুট

পরবর্তী

পাঁচে পাঁচ ফেরদৌস!

পরবর্তী
ছবি সূত্র: ডেইলি স্টার

পাঁচে পাঁচ ফেরদৌস!

খালেদা জিয়াকে সাধারণ নাগরিক হিসেবেও বিবেচনা করা হচ্ছে না

সর্বশেষ

উপমহাদেশের চলচ্চিত্র আইকন বি এন সরকারের ১২৫তম জন্মবার্ষিকী

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

বৈশ্বিক তাপদাহে কুলিং অ্যাপ্লায়েন্স রপ্তানিতে রেকর্ড শেনচেনের

জুলাই ১৯, ২০২৬

বাংলাদেশের সবচেয়ে কাছের বন্ধু চীন: তথ্য ও সম্প্রচারমন্ত্রী

জুলাই ১৯, ২০২৬

ফাইনালে স্পেনের একাদশ যেমন হতে পারে

জুলাই ১৯, ২০২৬

পাঁচ জেলায় বন্যার পূর্বাভাস

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT