স্পোর্টস

মার্সিডিস পাচ্ছে লেস্টার হিরোরা

মার্সিডিস পাচ্ছে লেস্টার হিরোরা

লেস্টার সিটির অবিস্মরণীয় সাফল্যের পর প্রতিটি খেলোয়াড়কে পুরস্কৃত করতে যাচ্ছেন ক্লাব মালিক ভিচাই স্রিভাদ্দানাপ্রবহা। দলের হিরোদের একটি করে মার্সিডিস বি-ক্লাস ইলেকট্রিক কার দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।

বর্তমানে প্রতিটি মার্সিডিসের বাজার মূল্য প্রায় সাড়ে ৩২ হাজার পাউন্ড। তাই লেস্টারের স্কোয়াডে থাকা ৩০ খেলোয়াড়কে খুশি করার জন্য প্রায় ১ মিলিয়ন পাউন্ড খরচ করতে যাচ্ছেন থাই এই ব্যবসায়ী।

গত মৌসুমে কোনোভাবে রেলিগেটেড হওয়া থেকে বেঁচেছিল লেস্টার সিটি। ফলে এবার নতুন করে যখন প্রিমিয়ার লিগের মৌসুম শুরু হয় তখন তাদের পক্ষে শিরোপা জেতার বাজির দর ছিল ৫০০০-১৷ মার্সিডিস পাচ্ছে লেস্টার হিরোরা

অথচ সারা বিশ্বকে চমকে দিয়ে দুই ম্যাচ বাকি থাকতেই সোমবার শিরোপা জয় নিশ্চিত করেছে লেস্টার। অবশ্য সেদিন কিন্তু তারা মাঠে ছিল না। দ্বিতীয় স্থানে থাকা টটেনহ্যাম চেলসির সঙ্গে ড্র করায় লেস্টারের শিরোপা জয় নিশ্চিত হয়। মার্সিডিস পাচ্ছে লেস্টার হিরোরা

স্রিভাদ্দানাপ্রবহা মনে করেন, এই পুরস্কারের ফলে দলের খেলোয়াড়রা পরের মৌসুমে ভালো করার আত্মবিশ্বাস পাবে। শিরোপা জয়ের ফলে আগামী মৌসুমে মর্যাদার চ্যাম্পিয়নস লিগেও নিজেদের সামার্থ্য দেখানোর সুযোগ পাবে ক্লাওদিও রানিয়েরির শিষ্যরা।মার্সিডিস পাচ্ছে লেস্টার হিরোরা

চলতি মৌসুমে ইংলিশ লিগে মাত্র ৩টি ম্যাচ হেরেছে লেস্টার সিটি। ঘরের মাঠে হেরেছে মাত্র একটি ম্যাচ। পুরো মৌসুমেই লিগের শক্তিশালী প্রতিপক্ষকে চমকে দিয়েছেন তারা। শেষপর্যন্ত ২ ম্যাচ হাতে রেখেই মর্যাদার শিরোপা জিতে ইতিহাস গড়ে লেস্টার সিটি।

বিষয়:লেস্টার সিটি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…