মার্কিন মুদ্রায় প্রথমবারের মতো কৃষ্ণাঙ্গ নারীর মুখ

প্রথমবারের মতো মার্কিন মুদ্রায় লেডি লিবার্টি হিসেবে কৃষ্ণাঙ্গ নারীর প্রতিচ্ছবি ব্যবহার করা হয়েছে।
মার্কিন মিন্ট এবং ট্রেজারির ২২৫ বছর পূর্তিতে ২৪ ক্যারেটের এই বিশেষ স্বর্ণমুদ্রা প্রকাশ করা হয়।
শুধু এই কৃষ্ণাঙ্গ লেডি লিবার্টিই চমকের শেষ নয়। বরং মার্কিন মিশ্র সংস্কৃতিকে তুলে ধরতে আরও কয়েকটি ভিন্নরকম স্মারক মূদ্রা প্রকাশ করা হবে।
এসব মূদ্রায় উঠে আসবে এশিয়ান আমেরিকান, হিসপানিক আমেরিকান এবং ইন্ডিয়ান আমেরিকানদের রূপ।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…



