আন্তর্জাতিক

মার্কিন বিমান হামলায় আল-কায়েদার উপপ্রধান নিহত!

মার্কিন বিমান হামলায় আল-কায়েদার উপপ্রধান নিহত!

সিরিয়ার ইদলিব প্রদেশে আল কায়েদার উপ-প্রধান আবু আল খায়ের আল মাসরির গাড়ি লক্ষ্য করে মার্কিন নেতৃত্বাধীন যৌথ বাহিনী বিমান হামলা চালিয়েছে। হামলায় দুই জন নিহত হওয়ার সঙ্গে সঙ্গে আল মাসরি নিহত হয়েছেন বলে দাবি করা হচ্ছে। তবে নিহতদের নাম পরিচয় নিশ্চিত করে কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেয়া হয়নি।

যুক্তরাজ্য ভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস (এসওএইচআর) এবং সিরিয়ার বিরোধী দলের কর্মীরা অবশ্য দাবি করেছেন যে, আল মাসরির বিমান হামলায় নিহত হয়েছেন।

আল কায়েদার প্রধান আইমান আল জাওয়াহিরির পরপরই আল মাসরির সামরিক অবস্থান। গত বছর আল মাসরি সিরিয়ায় আল কায়েদার প্রতি আনুগত্য স্বীকারকারী আল নুসরা ফ্রন্টকে সমর্থন জানান।

সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, আবদুল মাসরির আসল নাম ছিলো আবদুল্লাহ মুহাম্মদ রাজব এবিডি আল রাহমান এবং তার জন্ম মিশরে। যখন বিমান থেকে মাসরির গাড়ি লক্ষ্য করে মিসাইল মারা হয় তখন তিনি ওই গাড়ির ভিতরেই ছিলেন।

হোয়াইট হেলমেট নামে পরিচিত সিরিয়ার জননিরাপত্তা বাহিনী তাদের ফেসবুক একাউন্টে ঘটনার উল্লেখ করে ছবি আপলোড করেছে। সেখানে দুইজন মানুষের মৃত্যুর কথা উল্লেখ করা হলেও তাদের পরিচয় জানানো হয় নি।

২০০৫ সালে মাসরিকে সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করে যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ। আল কায়েদা ও অন্য সন্ত্রাসীদের এক সাথে কাজ করতে তিনি সমন্বয়ক হিসেবে কাজ করতেন।

বিষয়:আল কায়েদা বিমান হামলা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…