জঙ্গি সংগঠন আইএস-এর অর্থ বিষয়ক প্রধান কর্মকর্তা আবু সালাহ সহ ৩ শীর্ষ আইএস নেতা যুক্তরাষ্ট্রের বিমান হামলায় নিহত হয়েছে।
অপর আইএস নেতা আবু নাবিল নিহত হয়েছে লিবিয়ার দের্নায়। ইরাকের রাজধানী বাগদাদে যুক্তরাষ্ট্রের সামরিক মুখপাত্র কলোনেল স্টিভ ওয়ারেন আবু সালাহ্সহ ৩ শীর্ষ আইএস নেতার মৃত্যু নিশ্চিত করেছেন।
ইরাক এবং সিরিয়ায় আইএস জঙ্গি গ্রুপের অভিজ্ঞ অর্থ যোগানদাতা সালাহের মৃত্যু আইএস-এর উপর বড় ধরণের আঘাত বলে দাবি করেছেন তিনি।
অন্য দুই নিহত শীর্ষ নেতা আবু মারিয়াম জিম্মিদের মুক্তিপণ আদায় এবং আবু ওয়াকমান আল-তিউনিস অস্ত্র, জনবল ও তথ্য প্রধান ছিল বলে জানিয়েছে পেন্টাগন।






