চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মার্কিন প্রতিবেদনে বাংলাদেশের জঙ্গি পরিস্থিতি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৪১ অপরাহ্ণ ২০, সেপ্টেম্বর ২০১৮
বাংলাদেশ
A A

দেশ ভিত্তিক সাম্প্রতিক জঙ্গি পরিস্থিতি নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব স্টেট। এই প্রতিবেদনে বাংলাদেশের জঙ্গি পরিস্থিতির চিত্রও তুলে ধরা হয়েছে।

‘ব্যুরো অব কাউন্টার টেরোরিজম অ্যান্ড কাউন্টারিং ভায়োলেন্ট এক্সট্রিমিজম’ এর এই প্রতিবেদন বলছে, ২০১৭ সালে বাংলাদেশে তিনটি জঙ্গি হামলার দায় স্বীকার করেছিল তথাকথিত ইসলামিক স্টেট (আইএস)। তবে ২০১৬ সালের জঙ্গি হামলার তুলনায় গত বছর জঙ্গি হামলার পরিমাণ ছিলো কম। কিন্তু এখনও আইএস এবং আল কায়েদা ইন ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের (একিউআইএস) মতো আন্তর্জাতিক জঙ্গিগোষ্ঠীর ঝুঁকিমুক্ত নয় বাংলাদেশ।

এই প্রতিবেদন বলা হয়, গত বছর মার্চে বাংলাদেশে তিনটি জঙ্গি হামলার ঘটনা ঘটে। এরপর বাংলাদেশের নিরাপত্তা বাহিনী বেশ কয়েকটি হামলার চেষ্টা নস্যাৎ করে দেয়। এক্ষেত্রে বাংলাদেশ সরকার সন্ত্রাসবাদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে এবং দেশের ভেতরে কোনো জঙ্গি কর্মকাণ্ড পরিচালনা করতে দিচ্ছে না।

Banglabid

প্রতিবেদনে আরও জানানো হয়, ২০১৫ সাল থেকে এখন পর্যন্ত বাংলাদেশে ৪০টি জঙ্গি হামলার ঘটনা ঘটেছে। একিউআইএস এবং আইএস এসব হামলার দায় স্বীকার করেছে। কিন্তু বাংলাদেশ সরকার এজন্য আন্তর্জাতিক জঙ্গিগোষ্ঠীর সংশ্লিষ্টতা নাকচ করে এসব ঘটনায় দেশিয় জঙ্গিগোষ্ঠীদের দায়ী করছে।

বাংলাদেশে জঙ্গিবাদ ছড়ানোর ধরণ সম্পর্কে প্রতিবেদনে বলা হয়, জঙ্গি সংগঠনগুলো তাদের জঙ্গিবাদী আদর্শ প্রচারে সামাজিক মাধ্যম ব্যবহার করে এবং অনুসারী তৈরি করে। এমনকি আইএস ও একিউআইএস এর বিভিন্ন প্রকাশনায়, ভিডিওতে এবং ওয়েবসাইটে বাংলাদেশি জঙ্গিদের তুলে ধরতে দেখা যায়।

জঙ্গিবাদের বিরুদ্ধে বাংলাদেশের পদক্ষেপগুলোও তুলে ধরা হয়েছে মার্কিন স্টেট ডিপার্টমেন্টের এই প্রতিবেদনে।

Reneta

সেখানে জানানো হয়, সন্ত্রাসী-জঙ্গিদের আইনের আওতায় আনতে বাংলাদেশ সন্ত্রাস বিরোধী আইনের পরিপূর্ণ বাস্তবায়নের পথে রয়েছে। ২০০৯ সালে প্রণীত ওই আইনে ২০১২ এবং ২০১৩ সালে সংশোধনীও আনা হয়েছে।

তবে আইনের একটি দুর্বলতা উঠে এসেছে মার্কিন প্রতিবেদনটিতে। বলা হয়েছে, বাংলাদেশ সন্ত্রাসবিরোধী আইনে জঙ্গি সদস্য সংগ্রহকে বেআইনি বলা হয়নি।

প্রতিবেদনে বিদেশি জঙ্গিগোষ্ঠীর তৎপরতা রোধে বাংলাদেশে সীমাবদ্ধতার কথা বলা হয়েছে। প্রতিবেদন বলছে, সুনির্দিষ্টভাবে বিদেশি সন্ত্রাসীদের বিরুদ্ধে যথাযথ আইনের অভাব আছে। তাই বাধ্য হয়ে প্রচলিত আইনের সঙ্গে সংশ্লিষ্ট অভিযোগ এনে বিদেশি সন্ত্রাসীদের গ্রেপ্তার ও বিচারের চেষ্টা করতে হয়।

এ অবস্থায় মার্কিন প্রতিবেদনে বাংলাদেশকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সমাধান পদ্ধতি অনুসরণ করার তাগিদ দেয়া হয়।

জঙ্গিবাদ মোকাবেলায় বাংলাদেশের র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ও কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইম ইউনিটের কথা উঠে এসেছে এই প্রতিবেদনে।

একইসঙ্গে জঙ্গিবিরোধী অভিযান নিয়ে নেতিবাচক আলোচনাও আছে মার্কিন প্রতিবেদনে। প্রতিবেদনে বলা হয়, সংস্থাগুলোর জঙ্গি বিরোধী অভিযানগুলোতে অনেক সন্দেহভাজনের মৃত্যু হয়েছে। বেশিরভাগ সময় এসব মৃত্যুতে ‘ক্রসফায়ার’ বলা হয়েছে। এমনকি কিছু অভিযানকে সাজানো বলেও মনে করেন পর্যবেক্ষকরা।

তবে প্রযুক্তিগত ও আইনগত পদক্ষেপ এবং জনসচেতনতার মাধ্যমে জঙ্গিবাদ মোকাবেলায় বাংলাদেশের অব্যাহত চেষ্টার কথাও বলা হয়েছে প্রতিবেদনে। জঙ্গিবাদে অর্থায়ন বন্ধ এবং সমন্বিত চেষ্টার কথাও উঠে এসেছে এখানে।

প্রতিবেদনে বলা হয়, পুলিশ ইমাম ও আলেমদের নিয়ে জঙ্গিবাদ বিরোধী প্রচারণা চালাচ্ছে, বুঝিয়ে বলা হচ্ছে, ‘কোরআন জঙ্গিবাদ সমর্থন করে না।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জঙ্গিজঙ্গিবিরোধী অভিযানবাংলাদেশে জঙ্গিবাদলিড নিউজ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

১০ রানে ৮ উইকেট নিয়ে নাদিমের বিশ্বরেকর্ড

পরবর্তী

গুজব শনাক্ত সেলের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু অক্টোবরে: তারানা হালিম

পরবর্তী
ওয়েজ বোর্ড

গুজব শনাক্ত সেলের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু অক্টোবরে: তারানা হালিম

বাংলাদেশ ম্যাচের আগে এশিয়া কাপ শেষ ৩ ভারতীয়র

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বিনামূল্যে ছানি অপারেশন ক্যাম্প উদ্বোধন করলেন ডা. জুবাইদা রহমান

আগস্ট ২২, ২০২৬

পিছিয়ে গেল বাংলাদেশ ফুটবল লিগ শুরুর সময়

আগস্ট ২২, ২০২৬

‘একই ভুল বারবার’, হালের কাছে হারের পর ক্ষুব্ধ ব্রুনো

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

তেজগাঁও ও পল্টন মডেল থানার ওসি প্রত্যাহার

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতায় আগুন লাগা সেই হোটেলের মালিক গ্রেপ্তার

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT