আন্তর্জাতিক

মার্কিন নির্বাচন: বাস্তবতা মেনে নিতে সিনিয়র ডেমোক্র্যাট নেতাদের অনুরোধ

বাইডেন ও ট্রাম্পের ছবি, মার্কিন পতাকা ও ২০২০ লেখা. Channel i News - চ্যানেল আই নিউজ

বাইডেন ও ট্রাম্পের ছবি, মার্কিন পতাকা ও ২০২০ লেখা, নির্বাচনী প্রচারনা ও রাজনৈতিক প্রতীক।. Channel i News – চ্যানেল আই নিউজ

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ফলাফলের বাস্তবতা মেনে নিতে রিপাবলিকানদের অনুরোধ করেছেন সিনিয়র ডেমোক্র্যাট নেতারা। নির্বাচনী লড়াইয়ের নয় দিন পরে এখনো পরাজয় মানতে নারাজ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

নিজের জয়ের লক্ষ্যে অনড় থেকে সমর্থকদের সাথে নিয়ে বিভিন্ন অঙ্গরাজ্যে আইনি লড়াই চালিয়ে যাচ্ছেন ট্রাম্প। ডেমোক্র্যাট হাউজের স্পিকার ন্যান্সি পেলোসি বলেছেন, এ অদ্ভূত সার্কাসের মাধ্যমে ট্রাম্প করোনা মহামারি সঙ্কটকে সম্পূর্ণ উপেক্ষা করে চলছেন।

সাবেক মার্কিন কর্মকর্তারা এবং বিশ্বনেতারা সতর্ক করেছেন যে, ক্ষমতা হস্তান্তরে পথ বিলম্ব হলে তা যুক্তরাষ্ট্রের গণতন্ত্র এবং নিরাপত্তায় ঝুঁকি তৈরি করবে।

সিএনএন ও বিবিসি’র তথ্যমতে, অ্যারিজোনা, নর্থ ক্যারোলিনা এবং জর্জিয়ায় ফল ঘোষণা এখনো বাকি থাকলেও দু’শ ৮৯ ইলেক্টোরাল ভোট পেয়ে নির্বাচনী জয় নিশ্চিত করেছেন জো বাইডেন।

বিষয়:জো বাইডেন ডোনাল্ড ট্রাম্প

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…