চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মার্কিন নির্বাচনে রুশ সম্পৃক্ততা নিয়ে তদন্তের সিদ্ধান্ত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৫৯ পূর্বাহ্ণ ০২, মার্চ ২০১৭
আন্তর্জাতিক
A A

গত বছরের নভেম্বরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপ ছিল- এমন অভিযোগের তদন্ত করার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্রের কংগ্রেশনাল কমিটি।

কংগ্রেসের গোয়েন্দা প্যানেলের ওই তদন্তে বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তৎকালীন নির্বাচনী প্রচারণার সঙ্গে মস্কোর সংযোগ খতিয়ে দেখা হবে বলে নিশ্চিত করেছেন প্যানেলের সদস্যরা।

বিবিসি জানায়, এই গোয়েন্দা কমিটি বেশ কয়েক বছর ধরেই রাশিয়ার বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে তদন্ত চালিয়ে আসছে। এবারের বিষয়টি নিয়ে কমিটি বলেছে, রাশিয়া বিষয়ক অনুসন্ধানের পরিসর আরও বাড়ানো হবে এবং নির্বাচনের সময় রাশিয়ার সম্পৃক্ততা ছিল কিনা সে সম্পর্কে নিশ্চিত হতে চেষ্টার কোনো ত্রুটি করা হবে না।

তবে নির্বাচনী প্রচারণার সময় কোনো ধরণের অনুচিত কর্মকাণ্ড হয়নি বলে এখনো দাবি করছে হোয়াইট হাউজ। অন্যদিকে বিচার বিভাগ নিশ্চিত করে বলেছে, নতুন অ্যাটর্নি জেনারেল জেফ সেশনস নির্বাচনী প্রচারণা চলাকালে রুশ রাষ্ট্রদূতের সঙ্গে নিয়মিত কথা বলতেন।

মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই এবং সিনেট গোয়েন্দা কমিটিও মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার অনুপ্রবেশের দাবিগুলো যাচাই করছে।

রাশিয়া অবশ্য প্রথম থেকেই মার্কিন নির্বাচনে হস্তক্ষেপের বিষয়টি অস্বীকার করে এসেছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডোনাল্ড ট্রাম্পভ্লাদিমির পুতিন
শেয়ারTweetPin

সর্বশেষ

‘সবাই ধরে নিয়েছিল জার্মানিকে, কিন্তু ইতিহাস সৃষ্টি করেছি’

জুন ৩০, ২০২৬

চার বছর পর দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আবারও ৩৭ বিলিয়ন ডলার

জুন ৩০, ২০২৬

দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্ক সংকেত

জুন ৩০, ২০২৬

শিশু সুরক্ষায় সংবাদমাধ্যমকে আরও সক্রিয় হওয়ার আহ্বান

জুন ৩০, ২০২৬

টাইব্রেকারে জার্মানিকে বিদায় করে শেষ ষোলোতে প্যারাগুয়ে

জুন ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT