আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেলের বিরুদ্ধে মিথ্যা বলার অভিযোগ

যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেলের বিরুদ্ধে মিথ্যা বলার অভিযোগ

যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল উইলিয়াম বারের বিরুদ্ধে কংগ্রেসে মিথ্যা বলার অভিযোগ করেছেন স্পিকার ন্যান্সি পেলোসি।

২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপ নিয়ে তদন্তকারী বিশেষ কাউন্সিল রবার্ট মুলারের প্রতিবেদন নিয়ে সিনেট প্যানেলে অ্যাটর্নি জেনারেল বারের সাক্ষ্যের একদিন পর পেলোসি এ অভিযোগ করলো।

ওই রিপোর্ট নিয়েই বারের মিথ্যা বলার অভিযোগ করেছেন পেলোসি। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ন্যায়বিচারে বাধা সৃষ্টির দায়মুক্ত করার সিদ্ধান্তকে ঘিরে তীব্র প্রশ্নের মুখে পড়েছেন বার।

যুক্তরাষ্ট্রের শীর্ষ এই আইন বিষয়ক কর্মকর্তা বৃহস্পতিবার ডেমোক্র্যাটিক-নেতৃত্বাধীন প্রতিনিধি পরিষদের বিচারবিভাগীয় কমিটিতে সাক্ষ্য দিতেও অস্বীকৃতি জানান।

বিষয়:ন্যান্সি পেলোসি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…