আন্তর্জাতিক

ক্যাপিটল হিলের দাঙ্গায় জড়িতদের ক্ষমা করায় সাবেক স্পিকার ন্যান্সির নিন্দা

ন্যান্সি পেলোসি বক্তৃতা দিচ্ছেন, ক্যাপিটল হিলের দাঙ্গার পর. Channel i News - চ্যানেল আই নিউজ

UNITED STATES – JUNE 24: Speaker of the House Nancy Pelosi, D-Calif., conducts her weekly news conference in the Capitol Visitor Center on Friday, June 24, 2022. (Tom Williams/CQ-Roll Call, Inc via Getty Images)

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

২০২১ সালের ছয়ই জানুয়ারি যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিল দাঙ্গায় জড়িত থাকার অভিযোগে আটক প্রায় ১৫০০ মানুষকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমা করে নির্বাহী আদেশে সই করায় তীব্র নিন্দা জানিয়েছেন সাবেক স্পিকার ন্যান্সি পেলোসি।

আজ (২১ জানুয়ারি) মঙ্গলবার প্রকাশিত একটি প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, ক্যাপিটল হিলে দাঙ্গার সময় ডেমোক্রেটিক হাউজ স্পিকার পদে থাকা ন্যান্সি সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেন, এই পদক্ষেপ দেশের বিচার ব্যবস্থা এবং শারীরিক ক্ষত ও মানসিক ট্রমার সম্মুখীন হওয়া মানুষদের প্রতি অত্যন্ত অবমাননাকর।

ন্যান্সি আরও বলেন, ডোনাল্ড ট্রাম্পের ওই সিদ্ধান্ত লজ্জাজনক এবং যেসব পুলিশ কর্মকর্তা সেদিন জীবনবাজি রেখে কাজ করেছেন, তিনি সেইসব পুলিশ কর্মকর্তাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছেন।

বিষয়:ক্যাপিটল হিল ডোনাল্ড ট্রাম্প ন্যান্সি পেলোসি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…