চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মার্কিনীদের মাস্ক পরতে আদেশ দেবেন না ট্রাম্প

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৪০ পূর্বাহ্ণ ১৮, জুলাই ২০২০
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
করোনাভাইরাস

করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্রের নাগরিকদের মাস্ক পরতে কোনো আদেশ দেবেন না বলে দৃঢ়ভাবে জানিয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

দেশটির শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ ড. অ্যান্থনি ফাউসি বলেছেন, জনগণকে মাস্ক পরাতে রাজ্য ও স্থানীয় নেতাদের যতটা সম্ভব বাধ্য করতে হবে। তারপরই এমন মন্তব্য করেন ট্রাম্প।

ড. ফাউসি বলেন, মাস্ক পরা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের সবাইকে তা ব্যবহার করা উচিত।

মুখ ঢাকার বিষয়টি এখন যুক্তরাষ্ট্রের রাজনীতিতে পরিণত হয়েছে। বেশিরভাগ রাজ্য সরকার ঘরের বাইরে বাধ্যতামূলক মাস্ক পরার পক্ষে। এক্ষেত্রে কোনো ব্যক্তিগত পছন্দ চলবে না।

এর আগে নিজেও মাস্ক পরার বিরোধিতা করেছিলেন ট্রাম্প। কিন্তু গত শনিবার তাকে প্রথমবারের মতো জনসম্মুখে মাস্ক পরিহিত অবস্থায় দেখা যায়।

শুক্রবার ফক্স নিউজকে তিনি বলেন, জাতীয়ভাবে মাস্ক পরার আদেশ দেয়ার সাথে তিনি একমত নন, মানুষের একটি ‘নির্দিষ্ট স্বাধীনতা’ থাকা উচিত।

Reneta

জর্জিয়া রাজ্যে রিপাবলিকান গভর্নর ব্রায়ান কেম্প পরের মাসে বাসিন্দাদের মাস্ক পরার আহ্বান জানিয়েছেন।

ওকলাহোমা সিটির কর্মকর্তারাও রাজ্যব্যাপী মাস্কের প্রয়োজনীয়তার বিষয়টি বিবেচনা করছেন।

যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি রাজ্যে করোনাভাইরাসের প্রকোপ চূড়ান্ত। টেক্সাস ও ক্যালিফোর্নিয়ায় কয়েকশ মেডিক্যাল কর্মী নিয়োগ দেওয়া হয়েছে করোনাভাইরাস আক্রান্ত কর্মকর্তাদের চিকিৎসাসেবা দেওয়ার জন্য।

টেক্সাস ও অ্যারিজোনায় কুলার ট্রাক পাঠানো হয়েছে মরদেহ সংরক্ষণের জন্য। ফ্লোরিডার হাসপাতালগুলোতে কোনো আইসিইউ খালি নেই, তাই আর কোনো রোগী তারা ভর্তি করতে পারবে না।

এখনও করোনাভাইরাসের কেন্দ্রভূমি হয়ে আছে যুক্তরাষ্ট্র। সেখানে মোট আক্রান্তের সংখ্যা সাড়ে ৩০ লাখ ছাড়িয়েছে, আর মৃত্যুবরণ করেছে ১ লাখ ৩৯ হাজার মানুষ। সেটাই বিশ্বের একটি দেশের সবচেয়ে বেশি মৃত্যুর সংখ্যা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অ্যান্থনি ফাউসিকরোনাকরোনা ভাইরাসকরোনাভাইরাসডোনাল্ড ট্রাম্প
শেয়ারTweetPin

সর্বশেষ

আইসিসির ফ্র্যাঞ্চাইজি লিগ কমিটির চেয়ারম্যানের দায়িত্বে তামিম

জুলাই ১৫, ২০২৬

সেমির আগে ইংল্যান্ডকে ‘দখলদার-জলদস্যু’ বললেন আর্জেন্টিনার ভাইস প্রেসিডেন্ট

জুলাই ১৫, ২০২৬

প্রতিষ্ঠাবার্ষিকীতে দর্শক ও শুভানুধ্যায়ীদের ভালোবাসায় সিক্ত এটিএন বাংলা

জুলাই ১৫, ২০২৬

সারাদেশে প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

জুলাই ১৫, ২০২৬

যবিপ্রবির অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

জুলাই ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT