চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনায় মারা গেলেন সংগীতার কর্ণধার সেলিম খান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:১৩ অপরাহ্ণ ১০, ডিসেম্বর ২০২০
বিনোদন
A A

দেশের খ্যাতিমান অডিও প্রযোজনা সংস্থা সংগীতা’র সত্ত্বাধিকারী সেলিম খান আর নেই। বৃহস্পতিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

সংবাদটি চ্যানেল আই অনলাইনকে নিশ্চিত করেছেন করেছেন সেলিম খানের ফুফাতো ভাই ও সংগীতার সিইও রবিন ইমরান।

কান্না জড়ানো কণ্ঠে তিনি জানান, সংগীতার সত্ত্বাধিকারী সেলিম খান করোনা আক্রান্ত হয়েছিলেন। চিকিৎসার জন্য তাকে ৪ ডিসেম্বর রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। অবস্থার অবনতি হলে বুধবার ( ৯ ডিসেম্বর) লাইফ সাপোর্টে রাখা হয়। শেষ পর্যন্ত বৃহস্পতিবার সকাল ৭টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার মৃত্যুর সাথে সাথে সব হারিয়ে ফেললাম আমরা।

তিনি জানান, সেলিম খানের নামাজে জানাজা বৃহস্পতিবার আসর বাদ লক্ষ্মীবাজারে সেলিম খানের নিজ বাসভবনে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে জুরাইন গোরস্থানে তাকে দাফন করা হবে।

সবার কাছে দোয়া প্রার্থণা করে রবিন ইমরান আরো বলেন, সংগীতা ছিলো সেলিম ভাইয়ের সব। এই প্রতিষ্ঠানে তিনি আমাকে নিয়ে এসেছিলেন। প্রায় ২৫ বছর ধরে তার সাথে কাজ করছিলাম, তিনি আমাকে সিইও করেছেন। তার মতো অভিভাবক হারানোর শোক কীভাবে কাটিয়ে উঠবো! প্লিজ, সেলিম ভাইয়ের আত্মার শান্তি কামনায় সবাই দোয়া করবেন। আর আমার ভাইয়ের স্বপ্ন ‘সংগীতা’র পাশে থাকবেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাগানজীবনলিড বিনোদনসংগীতাসেলিম খান
শেয়ারTweetPin

সর্বশেষ

আর্জেন্টিনার বিপক্ষে সেমিতে ইংল্যান্ড দলকে নেতৃত্ব দেয়ার চেয়ে ‘ভালো’ কিছু নেই

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালী নিয়ে যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি দাবি

জুলাই ১২, ২০২৬

সেমিতে ইংল্যান্ডের মুখোমুখি হওয়া ‘বিশেষ’ বলছেন মেসি

জুলাই ১২, ২০২৬

তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

জলাবদ্ধতার কারণে ঢাবির সোমবারের সব পরীক্ষা স্থগিত

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT