চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মারা গেছেন শিল্প নির্দেশক মহিউদ্দিন ফারুক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:১২ অপরাহ্ণ ১৭, এপ্রিল ২০২০
বিনোদন
A A

মারা গেছেন ৭ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী শিল্প নির্দেশক মহিউদ্দিন ফারুক। খবরটি চ্যানেল আই অনলাইনকে নিশ্চিত করেন চলচ্চিত্র পরিচালক মতিন রহমান ও চলচ্চিত্র প্রযোজক সমিতির সভাপতি খোরশেদ আলম খসরু।।

মতিন রহমান জানান, শুক্রবার দুপুরে (আনুমানিক সাড়ে ১২ টার দিকে) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ‘মনের মানুষ’ খ্যাত এই শিল্প নির্দেশক (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মতিন রহমান জানান, তাঁর (মহিউদ্দিন ফারুক) পরিবারের সঙ্গে আমার কথা হয়েছে। তারা জানিয়েছেন শেষ তিন-চার দিন ধরে উনার জ্বর ছিলো। তাছাড়া আগে থেকেই উনার হার্টে সমস্যা ছিলো, এই সময়ে এসে স্ট্রোক করেছেন বলেই তারা জানান।

Banglabid

মহিউদ্দিন ফারুকের ক্যারিয়ার নিয়ে নির্মাতা মতিন রহমান বলেন, উনি জীবনে বহু দারুণ সব সিনেমায় শিল্প নির্দেশনা দিয়েছেন। এরমধ্যে ৭ টি চলচ্চিত্রে শিল্প নির্দেশক হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন।

তাঁর সর্বশেষ শিল্প নির্দেশনায় ছিলো যৌথপ্রযোজনার ছবি ‘মনের মানুষ’। গৌতম ঘোষ পরিচালিত ছবিটির বাংলাদেশের পরিবেশক ইমপ্রেস টেলিফিল্ম। এই ছবির জন্যও জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন মহিউদ্দিন ফারুক।

‘পিতামাতার সন্তান’ ও সুভাষ দত্তের ‘ডুমুরের ফুল’-এর জন্যও জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন তিনি। শিল্প নির্দেশক হিসেবে তাঁর নামের সঙ্গে আছে লাঠিয়াল, সারেং বউ, সূর্যদীঘল বাড়ি ও পদ্মানদীর মাঝির মতো চলচ্চিত্র।

Reneta

শিল্প নির্দেশক ও শিক্ষক মহিউদ্দিন ফারুক স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়-এর ফিল্ম এন্ড মিডিয়া বিভাগের চেয়ারম্যান ছিলেন। তিনি বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইন্সটিটিউটেরও শিক্ষক ছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লিড বিনোদনশিল্প নির্দেশক
শেয়ারTweetPin
পূর্ববর্তী

টেস্ট চ্যাম্পিয়নশিপ নিয়ে মাথাব্যথায় আইসিসি

পরবর্তী

করোনাভাইরাস: ভুল থেকে দ্রুত শিক্ষা নিয়ে এগিয়ে যাওয়ার সময়

পরবর্তী
করোনাভাইরাস

করোনাভাইরাস: ভুল থেকে দ্রুত শিক্ষা নিয়ে এগিয়ে যাওয়ার সময়

খুনের আলামত হিসেবে ধারালো অস্ত্র ও রক্তের দাগ দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

খুনের দায় গানম্যানের, আইন অনুযায়ী বিচার: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

সর্বশেষ

শেষ মুহূর্তের রোমাঞ্চে বোর্নমাউথকে হারিয়ে মৌসুম শুরু ম্যানসিটির

আগস্ট ২৩, ২০২৬

১০০ মিটারের দৌড় ৯ দশমিক তিন নয় সেকেন্ডে শেষ করে চীনা রোবট

আগস্ট ২৩, ২০২৬

রোহিঙ্গা প্রত্যাবাসনে তথ্যভিত্তিক যাচাই প্রক্রিয়া শুরুর আহ্বান

আগস্ট ২৩, ২০২৬

এশিয়ান গেমসে সেরা পারফর্মারদের পাঠানোর নির্দেশনা ক্রীড়া প্রতিমন্ত্রীর

আগস্ট ২৩, ২০২৬

গ্যাস সংকট: কমছে না গাড়ির দীর্ঘ সারি

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT