বিনোদন

মারা গেছেন নাট্যনির্মাতা সাজ্জাদ সনি

নাট্যনির্মাতা সাজ্জাদ সনি এর কালো-সাদা ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

নাট্যনির্মাতা সাজ্জাদ সনি এর কালো-সাদা ছবি, তিনি বাংলাদেশের একজন প্রখ্যাত নাট্য নির্মাতা।. Channel i News – চ্যানেল আই নিউজ

নাট্যনির্মাতা, ডিরেক্টরস গিল্ডের দুইবারের অর্থ সম্পাদক সাজ্জাদ সনি (৩৭) মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

শনিবার দিবাগত রাত আড়াইটায় মস্তিষ্কে রক্তক্ষরণে জনিত কারণে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তরুণ এই নাট্যনির্মাতা।

ডিরেক্টরস গিল্ডের সাধারণ সম্পাদক কামরুজ্জামান সাগর চ্যানেল আই অনলাইনে খবরটি জানিয়েছেন। তিনি বলেন, সাজ্জাদ সনির হঠাৎ মৃত্যুতে হতভম্ব হয়ে পড়েছি। সনি কে হারিয়ে আমি খুব হতাশ। আমার হাত দুইটা নাই হয়ে গেলো।

সাজ্জাদ সনির নির্মিত উল্লেখযোগ্য নাটকের মধ্যে রয়েছে নাগর, আজও কাঁদায়, কেউ কথা রাখেনি। মৃত্যুকালে তিনি মা, এক ভাই, এক বোন এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। ব্যক্তিজীবনে তিনি ছিলেন অবিবাহিত।

সাজ্জ সনির মৃত্যুতে নাট্য নির্মাতাদের সংগঠন ডিরেক্টরস গিল্ডসহ শোবিজের অনেক তারকা ফেসবুকে পোস্ট দিয়ে শোক প্রকাশ করে তার বিদেহী আত্মার শান্তি কামনা করছেন।

ডিরক্টরস গিল্ড জানায়, রবিবার (১৫ অগাস্ট) সকাল সাড়ে ১১ টায় শ্রদ্ধা নিবেদনের জন্য সাজ্জাদ সনির মরদেহ রাখা হবে শিল্পকলা একাডেমিতে রাখা হবে। ১২ টায় প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে সেখানে।

পরে সাজ্জাদ সনির নিজ এলাকা নিকুঞ্জ ২, (খিঁলক্ষেত)-এ কেন্দ্রীয় জামে মসজিদে বাদ যোহর দ্বিতীয়য় জানাজা অনুষ্ঠিত হবে। পরে তাকে বনানী গোরস্থানে দাফন করা হবে।

বিষয়:নাট্য নির্মাতা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…